সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : রঙ্গরস

ভালোবাসার মানুষকে সহজে কাছে পাবার টিপস


আর.এম

eshomoy.com || 2023-07-29 19:20:30
ভালোবাসার মানুষকে সহজে কাছে পাবার টিপস

সঙ্গীর ভালোবাসা পেতে চাইলে অনেকটা পথ হাঁটতে হয়। এক্ষেত্রে কিছু ভুল থেকে মানুষকে অবশ্যই দূরে থাকতে হবে। বরং আপনি আপনার গার্লফ্রেন্ডের প্রশংসা করুন। বলুন তুমি বুদ্ধিমান, তোমায় পেয়ে আমি ভাগ্যবান। দেখবেন, ভালোবাসা জমে ক্ষীর।


আমাদের জীবনে ভালোবাসার এক বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিটি মানুষই তাই চান ভালোবাসার গোত্রে বাঁধা পড়ে যেতে। তবে চাইলেই যে প্রেম আমাদের আকড়ে ধরবে, এমন তো নয়। সেই জায়গায় পৌঁছাতে গেলে কয়েকটি বিষয়ে জোর দিতে হবে।


আসলে প্রেমের সম্পর্কে আসা কোনো সহজ কাজ নয়। আর সম্পর্কে আসার পরও অনেক ক্ষেত্রে সেই বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়াও কিন্তু কঠিন কাজ। এক্ষেত্রে কিছু বিষয় মাথায় না রাখতে পারলে সেই সম্পর্ক বেশিদূর এগিয়ে যেতে পারে না। তাই ভালোবাসার আঙিনায় পা রাখলে সত্যিই কিছু বিষয়ে রীতিমতো পড়াশোনা করা দরকার। না হলে সমস্যা বাড়বে বই কমবে না।


বেশিরভাগ সময়ই দেখা যায়, নারীর তুলনায় পুরুষের সম্পর্কে যেতে সমস্যা হচ্ছে। আসলে এখানে একটা রহস্য রয়েছে। এ রহস্য আর কিছুই নয়, বরং মুখ মিষ্টি কথা। এক্ষেত্রে মানুষ সঙ্গীর মুখ থেকে নিজের সম্পর্কে কিছু প্রশংসা শুনতে চান। আর সেই প্রশংসা পেলেই কেল্লাফতে।


দেখা গেছে নারীরা অনেক ক্ষেত্রেই এ প্রশংসা পেলে বেশি খুশি হন। তবে মুশকিল হলো, নারীদের মনে পৌঁছানোর এ রাস্তাটা বহু পুরুষই একদমই চেনেন না। তাই সমস্যা দেখা দেয়। এবার এ বিষয়টা নিয়ে প্রতিটি পুরুষ মানুষকে সতর্ক হয়ে যেতে হবে।


এবার আসুন জেনে নেয়া যাক সেই টিপস-

খুব সুন্দর লাগছে:

প্রতিটি নারীই নিজেকে সুন্দর করে তুলতে চান। এবার আপনার উচিত এ বিষয়টার সম্মান করা। সেক্ষেত্রে নিজের সঙ্গীকে সবসময় বলুন যে তাকে দারুণ লাগছে দেখতে। শুধু এ কথাটুকু বলে দেখুন, তার মন গলে যাবে। আর শুধু একদিন নয়, বারবার এ কথাটা বলুন। এভাবেই তার মনে রাজ করবেন আপনি। তাই পুরুষ মানুষের এ দিকটায় খেয়াল রাখা উচিত।


দায়িত্ব নিতে পারো:

আসলে নারীদের মধ্যে দায়িত্ব নেয়ার বিষয়টা জন্মগত। তাই তারা সবসময় নিজের মতো করেই দায়িত্ব কাঁধে তুলে নিতে চান। আর এটা প্রশংসারই বিষয়। তাই তাকে সবসময় এ বিষয়টি নিয়ে উৎসাহ দিন। তিনি যে ঠিক পথেই এগচ্ছেন, এটা বুঝিয়ে দিতে হবে। তবেই আপনার সম্পর্ক ঠিক দিকে এগতে পারে। তাই চিন্তার কোনো কারণ নেই। এই টিপস মেনে চলুন।


খুবই বুদ্ধিমান:

আপনাকে কেউ বুদ্ধিমান বললে ভালো লাগবে নিশ্চয়ই। ঠিক তেমনই সঙ্গীকে বুদ্ধিমান বলার কাজটিও করতে পারেন। আসলে এ কথাটা সঙ্গী নিজের মতো করেই শুনতে চান। তাই তাকে বারবার এই কথাটা বলুন। তিনি ছোটখাট ঠিক কাজ করলেও এই কথাটা বলতে হবে। তবেই আপনাদের সম্পর্ক ঠিক থাকতে পারে।


পাশে থাকলে ভালো লাগে:

আপনার সঙ্গীর সঙ্গে থাকতে ভালো লাগলেই বুঝতে হবে যে সম্পর্ক ঠিকপথে এগচ্ছে। এবার আপনি যদি নিজের গার্লফ্রেন্ডকে এটা বুঝিয়ে দিতে পারেন যে তার সান্নিধ্য আপনার ভালো লাগছে, তবে সেই ভালোবাসায় ভরসা বাড়বে। এমনকী তা হবে ‘লং লাস্টিং’। তাই প্রশংসার এ দিকটা ভুলে যাবেন না। বরং সেই দিকেই এগিয়ে যেতে পারেন।


তুমিই সব:

ভালোবাসার মানুষের জন্য আপনি যে বহুদূর পর্যন্ত হাঁটতে পারেন, এটা কিন্তু বুঝিয়ে দিতে হবে। আসলে আপনাকে এই বিষয়টা বুঝিয়ে দেয়ার জন্য বলতে হবে, তুমিই সব। তোমাকে ছাড়া বাঁচা যাবে না। বিশ্বাস করুন এ বস্তা পচা কথোপকথন মানুষ খুব ভালোবাসে। এমনকী আপনারা ভালো থাকতে পারবেন। তাই নারীর মন পেতে এ পন্থা অবলম্বন করতেই পারেন।

ই-সময়/আর.এম /এমআরএম