সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

আপনি পড়ছেন : রঙ্গরস

নারীর মন গলানোর কিছু সহজ টিপস শিখে রাখুন 


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-07-29 09:29:45
নারীর মন গলানোর কিছু সহজ টিপস শিখে রাখুন 

 

 

 

সঙ্গীর ভালোবাসা পেতে চাইলে অনেকটা পথ হাঁটতে হয়। এক্ষেত্রে কিছু ভুল থেকে মানুষকে অবশ্যই দূরে থাকতে হবে। বরং আপনি গার্লফ্রেন্ডের প্রশংসা করুন। বলুন তুমি বুদ্ধিমান, তোমায় পেয়ে আমি ভাগ্যবান। দেখবেন, ভালোবাসা জমে হবে ক্ষীর।


আমাদের জীবনে ভালোবাসার এক বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিটি মানুষই তাই চান ভালোবাসার গোত্রে বাঁধা পড়ে যেতে। তবে চাইলেই যে প্রেম আমাদের আকড়ে ধরবে, এমন তো নয়। সেই জায়গায় পৌঁছাতে গেলে কয়েকটি বিষয়ে জোর দিতে হবে।


আসলে প্রেমের সম্পর্কে আসা কোনো সহজ কাজ নয়। আর সম্পর্কে আসার পরও অনেক ক্ষেত্রে সেই বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়াও কিন্তু কঠিন কাজ। এক্ষেত্রে কিছু বিষয় মাথায় না রাখতে পারলে সেই সম্পর্ক বেশিদূর এগিয়ে যেতে পারে না। তাই ভালোবাসার আঙিনায় পা রাখলে সত্যিই কিছু বিষয়ে রীতিমতো পড়াশোনা করা দরকার। না হলে সমস্যা বাড়বে বই কমবে না।


বেশিরভাগ সময়ই দেখা যায়, নারীর তুলনায় পুরুষের সম্পর্কে যেতে সমস্যা হচ্ছে। আসলে এখানে একটা রহস্য রয়েছে। এ রহস্য আর কিছুই নয়, বরং মুখ মিষ্টি কথা। এক্ষেত্রে মানুষ সঙ্গীর মুখ থেকে নিজের সম্পর্কে কিছু প্রশংসা শুনতে চান। আর সেই প্রশংসা পেলেই কেল্লাফতে।


দেখা গেছে নারীরা অনেক ক্ষেত্রেই এ প্রশংসা পেলে বেশি খুশি হন। তবে মুশকিল হলো, নারীদের মনে পৌঁছানোর এ রাস্তাটা বহু পুরুষই একদমই চেনেন না। তাই সমস্যা দেখা দেয়। এবার এ বিষয়টা নিয়ে প্রতিটি পুরুষ মানুষকে সতর্ক হয়ে যেতে হবে।


এবার আসুন জেনে নেয়া যাক সেই টিপস-

খুব সুন্দর লাগছে: প্রতিটি নারীই নিজেকে সুন্দর করে তুলতে চান। এবার আপনার উচিত এ বিষয়টার সম্মান করা। সেক্ষেত্রে নিজের সঙ্গীকে সবসময় বলুন যে তাকে দারুণ লাগছে দেখতে। শুধু এ কথাটুকু বলে দেখুন, তার মন গলে যাবে। আর শুধু একদিন নয়, বারবার এ কথাটা বলুন। এভাবেই তার মনে রাজ করবেন আপনি। তাই পুরুষ মানুষের এ দিকটায় খেয়াল রাখা উচিত।


দায়িত্ব নিতে পারো: আসলে নারীদের মধ্যে দায়িত্ব নেয়ার বিষয়টা জন্মগত। তাই তারা সবসময় নিজের মতো করেই দায়িত্ব কাঁধে তুলে নিতে চান। আর এটা প্রশংসারই বিষয়। তাই তাকে সবসময় এ বিষয়টি নিয়ে উৎসাহ দিন। তিনি যে ঠিক পথেই এগচ্ছেন, এটা বুঝিয়ে দিতে হবে। তবেই আপনার সম্পর্ক ঠিক দিকে এগতে পারে। তাই চিন্তার কোনো কারণ নেই। এই টিপস মেনে চলুন।


খুবই বুদ্ধিমান: আপনাকে কেউ বুদ্ধিমান বললে ভালো লাগবে নিশ্চয়ই। ঠিক তেমনই সঙ্গীকে বুদ্ধিমান বলার কাজটিও করতে পারেন। আসলে এ কথাটা সঙ্গী নিজের মতো করেই শুনতে চান। তাই তাকে বারবার এই কথাটা বলুন। তিনি ছোটখাট ঠিক কাজ করলেও এই কথাটা বলতে হবে। তবেই আপনাদের সম্পর্ক ঠিক থাকতে পারে।


পাশে থাকলে ভালো লাগে: আপনার সঙ্গীর সঙ্গে থাকতে ভালো লাগলেই বুঝতে হবে যে সম্পর্ক ঠিকপথে এগচ্ছে। এবার আপনি যদি নিজের গার্লফ্রেন্ডকে এটা বুঝিয়ে দিতে পারেন যে তার সান্নিধ্য আপনার ভালো লাগছে, তবে সেই ভালোবাসায় ভরসা বাড়বে। এমনকী তা হবে ‘লং লাস্টিং’। তাই প্রশংসার এ দিকটা ভুলে যাবেন না। বরং সেই দিকেই এগিয়ে যেতে পারেন।


তুমিই সব: ভালোবাসার মানুষের জন্য আপনি যে বহুদূর পর্যন্ত হাঁটতে পারেন, এটা কিন্তু বুঝিয়ে দিতে হবে। আসলে আপনাকে এই বিষয়টা বুঝিয়ে দেয়ার জন্য বলতে হবে, তুমিই সব। তোমাকে ছাড়া বাঁচা যাবে না। বিশ্বাস করুন এ বস্তা পচা কথোপকথন মানুষ খুব ভালোবাসে। এমনকী আপনারা ভালো থাকতে পারবেন। তাই নারীর মন পেতে এ পন্থা অবলম্বন করতেই পারেন।