সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : রঙ্গরস

আলিঙ্গন করা কেন এত উপকারী


eshomoy.com || 2024-03-06
আলিঙ্গন করা কেন এত উপকারী

একটু উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে পরস্পরের মধ্যে ভালোবাসার আদান-প্রদান ঘটে।আলিঙ্গনের সময় ‘অক্সিটোসিন’ নামক একটি হরমোনের নিঃসরণ হয়, যাকে প্রেমের হরমোনও বলা হয়। বিশ্বাস করুন বা না করুন, আলিঙ্গন আপনাকে সুস্থ রাখতে পারে।রাগ ও একাকীত্ব ইত্যাদি দূর করে মনে প্রশান্তি আনে।

শুধু ভালোবাসার মানুষের ক্ষেত্রেই নয়; পরিবারের সদস্য, বন্ধুবান্ধব সবার সঙ্গেই আলিঙ্গন করা উচিত।

বৈজ্ঞানিক গবেষণার তথ্য বলছে, আলিঙ্গন করলে বেশ কয়েক ধরণের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়।

মানসিক চাপ কমায়: বন্ধুবান্ধব কিংবা পরিবারের কোনো সদস্যকে যদি আপনি বেদনাদায়ক বা অস্বস্তিকর কোনো পরিস্থিতির ভেতর দিয়ে যেতে দেখেন, তাহলে বুকে জড়িয়ে নিন।

একাকিত্ব দূর করে: একাকিত্ব দূর করতে কাছের মানুষের সাথে আলিঙ্গনের অভ্যাস করুন।

ব্যথা দূর করে: আলিঙ্গনের মাধ্যমে মনের ব্যথাসহ শরীরের ব্যথাও দূর করে। রক্ত সঞ্চালনের উন্নতি করে। শরীরের উত্তেজনা হ্রাস হয়, যা উত্তেজনাপূর্ণ পেশীগুলোকে শিথিল করে তুলে।

রক্তচাপ নিয়ন্ত্রণ করে: প্রিয়জনদের আলিঙ্গন করলে শরীরে অক্সিটোসিন হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। যা স্ট্রেস হরমোন হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মন ভালো রাখে: ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরলে সেরোটোনিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন মেজাজ ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে।