সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : রঙ্গরস

“অপ্রকাশিত কথার ভার” নীরবতার আড়ালে জমে থাকা অনুভূতির কষ্ট আর না বলা ভালোবাসার বোঝা।

“নীরব ভালোবাসার আর্তনাদ”

“দূরত্বে হারানো প্রতিশ্রুতি” যে কথাগুলো একদিন কাছে টেনেছিল, আজ সেগুলোই কেন দূরত্বের দেয়াল তোলে।


কামরুল হাসান , সিনিয়র করেসপন্ডেন্ট

eshomoy.com || 2026-04-23 01:20
“নীরব ভালোবাসার আর্তনাদ”
বিনিদ্রা রজনী কাটায় পথিক যাহার অপেক্ষা


“নীরব ভালোবাসার আর্তনাদ”


শাহনাজ সানা,

তোমায় কতটা ভালোবাসি—

তা জানে শুধু আকাশ,

আর জানে বিধাতা নিঃশ্বাসে নিঃশ্বাসে ভাসি।


তোমার নাম এলেই

থেমে যায় সময়,

হৃদয়ের ভেতর জমে থাকে

অজস্র অজানা ক্ষয়।


আমি তো কখনোই

তোমায় সন্দেহ করিনি,

শুধু ভালোবেসে গেছি—

কখনো কিছু বলিনি।


যা বলতে চেয়েছি মনে,

থেমে গেছে কথারা ঠোঁটে,

ভাবি একদিন বলবো সব—

তুমি শুনবে নীরব নোটে।


তুমি বলেছিলে আমায়,

“তোমায় ছাড়া পারবো না”—

তবে আজ কেন দূরত্ব

হয়ে গেলে এত অচেনা?


বলোনা সানা একবার,

আমি কি বোঝা তোমার?

নাকি আমার ভালোবাসা

হয়ে গেছে অতিরঞ্জিত অহংকার?


আমার ভুলগুলো দেখিয়ে দাও,

আমার সীমাবদ্ধতা খুলে বলো,

কীভাবে ঠিক হবো আমি—

একটু পাশে বসে শিখিয়ে দাও।


কান্না জমে আছে চোখে,

শব্দগুলো হারায় ব্যথায়,

তবুও ভালোবাসি তোমায়—

এই ভালোবাসা কোনোদিন মিথ্যা নয়।


— তোমার অপেক্ষায় থাকা একজন