সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : রঙ্গরস

ডিপ্রেশন থেকে আলোর পথে: ‘ভাবনা’ নামের এক অনুভূতির গল্প

অভিমানে ঢাকা ‘ভাবনার নীল বিকেল’: এক বন্ধুত্বের হৃদয়ছোঁয়া কাব্য

অভিমান, ভালোবাসা ও নীল বিকেল—এক কবিতায় জীবনের নীরব প্রতিচ্ছবি


কামরুল হাসান সিনিয়র করেসপন্ডেন্ট

eshomoy.com || 2026-04-23 01:39
 অভিমানে ঢাকা ‘ভাবনার নীল বিকেল’: এক বন্ধুত্বের হৃদয়ছোঁয়া কাব্য
অপেক্ষা হৃদয়ের প্রিয় পুষ্প

কবিতার নাম: “ভাবনার নীল বিকেল”


ব্রহ্মপুত্রের তীরে জন্ম নেওয়া,

মাটির গন্ধে ভেজা এক নাম— ভাবনা,

নদীর স্রোতের মতো নরম তার ছোঁয়া,

গ্রামের আকাশ জুড়ে তারই ঠিকানা।


পড়ন্ত এক দুপুরের নীরব আলাপে,

ডিপ্রেশনের আঁধারে ছিলাম হারিয়ে,

অনিচ্ছার শব্দে শুরু হয়েছিল গল্প,

আজ সে গল্প হৃদয়ে গাঁথা নীরবে জড়িয়ে।


প্রথমে ছিল দূরত্ব, কিছুটা অনীহা,

তারপর বন্ধুত্বে রঙিন হলো দিন,

কথার ভাঁজে লুকানো হাসির আলো,

ভাবনাই হয়ে উঠল আপন এক চিন।


সে যেন ফুটন্ত লাল গোলাপের রূপ,

অথবা শীতের ভোরে ঝরা শিউলি,

অমাবস্যার রাতে একফোঁটা তারা,

অন্ধকারে জ্বলে ওঠা নীরব আলোকঝুলি।


তবু আজ সে কেন এত অভিমানে ভরা,

কেন তার চোখে জড়তা আর ক্ষোভ?

যে মুখে মায়া, যে হাসিতে আলো,

সেই মুখে রাগ মানায় না কোন রূপকথার রব।


ভাবনা, তুই তো মাটিরই মেয়ে,

বাতাস, পানি, প্রকৃতির গান,

তোর মিষ্টি চেহারায় অভিমান মানে—

স্রষ্টার সাথে যেন করে অবমান।


রাগ যদি আসে, আসুক ক্ষণিক,

হাসি যেন ফেরে তোর ঠোঁটের কোণে,

কারণ তুইই তো সেই নীল বিকেল,

যার আলো হারিয়ে যায় না কোনদিন মনে।