সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : রাজনীতি

অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের দেখতে গিয়ে ইশরাকের আবেগঘন স্ট্যাটাস


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-07-21
অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের দেখতে গিয়ে ইশরাকের আবেগঘন স্ট্যাটাস

অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের দেখতে গিয়ে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন পুরাতন ঢাকার রাজনীতির আইডল ইশরাক হোসেন। মঙ্গলবার প্রথম প্রহরে দেয়া তার ফেসবুক স্ট্যাটাসটি নিম্নরূপ:

“লোকজন ছাড়া, নিরবে, কারও কাজের ব্যাঘাত না ঘটিয়ে বার্ন ইউনিটে ভর্তি শিশুদের দেখতে গিয়েছিলাম।


একটি ছোট্ট মেয়ে, বয়স আনুমানিক ১১ বছর, তার বার্ন পারসেন্ট লেখা ছিলো সম্ভবত ১৫। দূর থেকে দাঁড়িয়ে দেখলাম ওর মা তাকে পানি খাইয়ে দিচ্ছেন। খাওয়া শেষে সে বলল, “মা, বাতাস করো।” এসি ওয়ার্ডে দাঁড়িয়ে প্রথমে বুঝতে পারিনি কেন সে এমন বললো। পরে দেখলাম, মা ছোট ব্যাটারিচালিত একটি পকেট ফ্যান খুঁজে নিয়ে এসে তার মুখের দিকে বাতাস দিচ্ছেন। মেয়েটির মুখ পুড়ে যাওয়ায় সেখানে জ্বালাপোড়া করে, তাই মা ফ্যান দিয়ে তাকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছিলেন। দায়িত্বরত একজন বললো মুখের চামড়া বেশি সেনসিটিভ জ্বালাপোড়া বেশি হয়।


আরেকজন শিক্ষিকা ছিলেন, যার পুরো শরীর কয়েকটি কম্বল দিয়ে মুখ পর্যন্ত ঢেকে রাখা হয়েছিল। দূর থেকে দেখলাম, আক্রান্ত ওই মহিলা ইশারায় তার স্বজনকে ডেকে আরও একটি কম্বল চাইছেন। উপস্থিত চিকিৎসকরা বললেন, ইতিমধ্যে চারটি কম্বল দেয়া হয়েছে। কিছুক্ষণ আগে খবর দেখলাম, সেই শিক্ষিকা মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলাহী রাজিউন। তাঁর বার্ন পারসেন্ট লেখা ছিল ১০০%।”