সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : রাজনীতি

নির্বাচনের আগে তড়িঘড়ি আইন পাস, সরকারের উদ্দেশ্য নিয়ে সংশয়


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-28
নির্বাচনের আগে তড়িঘড়ি আইন পাস, সরকারের উদ্দেশ্য নিয়ে সংশয়
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে সংশোধিত পুলিশ কমিশন আইন এবং এনজিও সংক্রান্ত আইন পাসের উদ্যোগের পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের ‘ভিন্ন উদ্দেশ্য’ দেখছে বিএনপি।

শুক্রবার (২৮ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারকে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।


বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে মির্জা ফখরুল বিবৃতিতে বলেন, আমরা জানতে পেরেছি যে, তাড়াহুড়ো করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পাস করাতে চাইছে। একটি সংশোধিত পুলিশ কমিশন আইন, অন্যটি এনজিও সংক্রান্ত আইন।


বিএনপির এই শীর্ষ নেতা মনে করেন, নির্বাচনের আগে এই আইনগুলো পাস করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে। তিনি আরও বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়াই তড়িঘড়ি করে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাস করা কোনোভাবেই সমীচীন হবে না।
 


মির্জা ফখরুল বিশ্বাস করেন, উপরোক্ত বিষয়ে আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্যদিয়ে প্রণয়ন করা সঠিক হবে।


তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই ধরনের বিতর্কিত পদক্ষেপ গ্রহণ থেকে অবিলম্বে বিরত থাকার জন্য জোর আহ্বান জানিয়েছেন।