সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : রাজনীতি

একদিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-13 16:47:15
একদিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির


একদিন বিরতি দিয়ে পঞ্চম ধাপে আবারও বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিকরা।

আরও পড়ুন- নেতাকর্মীদের রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি আদায়, মিডিয়া ট্রায়াল করছে পুলিশ

সোমবার (১৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনলাইন ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। তবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে এই কর্মসূচিতে পরিবর্তন আসতে পারে বলে বিএনপির একাধিক সূত্র সময় সংবাদকে নিশ্চিত করেছে।


 
চলতি সপ্তাহে যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন, তাহলে লাগাতার হরতাল বা আন্দোলনে নামবে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো।

রাজধানীতে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর তিন দফায় ৭ দিনের অবরোধ কর্মসূচি শেষ হয় গত শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়। এবার চতুর্থ দফায় রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করছে দলটি।

আরও পড়ুন- ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রত্যাশায় বে টার্মিনালের মাস্টার প্ল্যান অনুমোদন দিচ্ছেন প্রধানমন্ত্রী

চতুর্থ দফার অবরোধের শেষ দিনেও তেমন প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। সোমবার (১৩ নভেম্বর) সকালে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক কর্মচাঞ্চল্য দেখা গেছে। আগের দফা অবরোধের তুলনায় এদিন যান চলাচলও বেড়েছে। তবে স্বাভাবিক দিনের তুলনায় কিছুটা কম। 

ইসময়/একে/এমআরএম