সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : আবহাওয়া

৪৮ ঘণ্টার মধ্যে আরও একটি লঘুচাপ সৃষ্টির আভাস, বৃষ্টি নিয়ে যে বার্তা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-23
৪৮ ঘণ্টার মধ্যে আরও একটি লঘুচাপ সৃষ্টির আভাস, বৃষ্টি নিয়ে যে বার্তা
ফাইল ছবি

মধ্য বঙ্গোপসাগর তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে

পূর্বাভাসে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় অবস্থান করছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে মধ্য বঙ্গোপসাগর তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে
 
এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসের তথ্য অনুযায়ী- ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ময়মনসিংহ বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

বর্ধিত দিনের আবহাওয়ার অবস্থায় জানানো হয়েছে, এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে