সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : আবহাওয়া

সাগরে ফের লঘুচাপ, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-25
সাগরে ফের লঘুচাপ, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত

সাগরে ফের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বাংলাদেশের উপর এর তেমন প্রভাব না পড়লেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদফতর তথ্য জানিয়েছে 

আবহাওয়া অফিস জানায়, ‘সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি নিম্নচাপে রূপ নিতে পারে তবে বাংলাদেশের উপর এর তেমন প্রভাব পড়বে না

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয় একদিনের মাথায় মঙ্গলবার সেটি গুরুত্ব হারায়

আবহাওয়া অধিদফতরের বৃহস্পতিবার সকালের বুলেটিনে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর আশপাশের উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পাশের উড়িষ্যা-অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থান করছে এটি ঘনীভূত হতে পারে

মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে

এর প্রভাবে খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝরি ধরনের ভারি বর্ষণ হতে পারে সারাদেশে দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাঙামাটিতে, ১০৬ মিলিমিটার এছাড়া কুমিল্লায় ৩৬ এবং ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়েছে

সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে; ৩৬ দশমিক ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে, ২৩ দশমিক ডিগ্রি সেলসিয়াস