সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : আবহাওয়া

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-25
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন উড়িষ্যা-অন্ধ্র উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ধীরে ধীরে এটি নিম্নচাপে পরিণত হতে পারে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে এছাড়া, সমুদ্রপৃষ্ঠে এখন ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে, যা একটি ঘূর্ণিঝড় তৈরির জন্য সহায়ক

অবশ্য মাঝারি থেকে উচ্চ ভার্টিক্যাল উইন্ড শিয়ারের কারণে শেষ পর্যন্ত লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তিত হওয়ার সম্ভাবনা কম তবে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে সারা দেশে বিশেষ করে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে উপকূলীয় অঞ্চলে 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পৃথক দুটি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এসব তথ্য 

এর মধ্যে, বিডব্লিউওটি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির অনুকূল পরিবেশ বিরাজ করছে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এখন ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াস রয়েছে, যা একটি ঘূর্ণিঝড় তৈরির জন্য সহায়ক অবশ্য, মাঝারি থেকে উচ্চ ভার্টিক্যাল উইন্ড শিয়ারের কারণে এটি সম্ভবত ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে না সিস্টেমটি সর্বোচ্চ মৌসুমি নিম্নচাপ হিসেবেই সীমাবদ্ধ থাকতে পারে তবে, ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর মধ্য বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে

অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে