সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : আইন-আদালত

“আন্দোলনে গুলিবিদ্ধ ২৯০ জনকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছি”: এনামুর রহমান


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-01-27
“আন্দোলনে গুলিবিদ্ধ ২৯০ জনকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছি”: এনামুর রহমান


ঢাকা আদালত সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে এই রিমান্ড শুনানির সময় এনামুর রহমান আদালতে দাবি করেন, ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ২৯০ জনকে তিনি নিজের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে মিরপুর থানার এসআই মনিরুল ইসলাম তদন্তের বিষয়ে রিমান্ড আবেদন করলে, আদালতে রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

শুনানির সময় আদালতে এনামুর রহমান বলেন, “আমি আমার হাসপাতালে (এনাম মেডিকেল কলেজ হাসপাতাল) ২৯০ গুলিবিদ্ধ ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছি, এবং ৫৭৬ জনকে বহির্বিভাগে চিকিৎসা প্রদান করেছি।” তিনি আরও বলেন, “আমি হাসপাতালে ও বাসা ছাড়া কোথাও যাইনি। মিরপুরের ওই ঘটনায় আমার কোনো সম্পর্ক নেই, আমি কোনো মিটিং বা কর্মসূচিতে অংশগ্রহণ করিনি।”

এরপর আদালত এনামুর রহমানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত রোববার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর, যিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২৭ নভেম্বর নিহতের স্ত্রী বিউটি আক্তার মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন, যাতে শেখ হাসিনাসহ ২৪২ জনের নাম রয়েছে। এনামুর রহমান এই মামলার ৩০ নম্বর এজাহারনামীয় আসামি।