সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : আইন-আদালত

অভিযান-১০ আগুনে পুড়ে যাওয়া লঞ্চ মালিকের জামিন মঞ্জুর


মইনুল আবেদীন সুমন - ইসময় (বরগুনা প্রতিনিধি)

eshomoy.com || 2022-02-03
অভিযান-১০ আগুনে পুড়ে যাওয়া লঞ্চ মালিকের জামিন মঞ্জুর

 

 

ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুনে পুড়ে যাওয়া লঞ্চ অভিযান-১০ এর মালিক মো: হাম জালাল শেখকে বৃহস্পতিবার জামিন দিয়েছে বরগুনার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। মো: হাম জালাল শেখ ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছে। 

 

 


জানা যায়, লঞ্চ অভিযান-১০ ঢাকা থেকে ২৩ ডিসেম্বর বরগুনা উদ্দেশ্য ছেড়ে এসে রাত ৩ টায় ঝালকাঠি সুগন্ধা নদীতে হঠাৎ আগুন লাগে। মুহুর্তের মধ্য লঞ্চে আগুন ছড়িয়ে যায়। এতে ৪৭ জন যাত্রী মারা যায় এবং ৭২ জন যাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

 

 

বহু যাত্রী নিখোঁজ হন। এ ঘটনায় জনস্বার্থে অ্যাডভোকেট মো: নাজমুল ইসলাম বাদী হয়ে বরগুনা চীফ জুডিসিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৬ ডিসেম্বর লঞ্চের মালিক মো: হা জালাল শেখকে আসামী করে একটি মামলা করে। ঢাকার সূত্রাপুর থানায় দাখিলকৃত  একটি মামলায় মালিককে ২৭ ডিসেম্বর গ্রেফতার করে।

 

 

বরগুনা থানার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো: শহিদুল ইসলাম বরগুনা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে লঞ্চ মালিককে ৪ জানুয়ারী দৃশ্যত: গ্রেফতার দেখানোর আবেদন করে। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাহবুব আলম ওই দিন মালিককে দৃশ্যত (শ্যোন এ্যারেস্ট) গ্রেফতার দেখায়। আসামীর পক্ষে ১ জানুয়ারী জামিনের আবেদন করলে বৃহস্পতিবার শুনানীর দিন রাখেন।

 

 

বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানী শেষে আদালত জামিন মঞ্জুর করেন। আসামীর আইনজীবী এম মজিবুল হক কিসলু বলেন, আমি আদালতে বলেছি, একই বিষয় নিয়ে একাধিক আদালতে মামলা চলতে পারে না। নৌযান সংশ্লিষ্ট মামলার বিচার করার জন্য অভ্যন্তরীন নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর ধারা ৪৭ অনুযায়ী নৌ আদালত প্রতিষ্ঠিত করা হয়।

 

 

উক্ত অধ্যাদেশের ৭৩ ধারা অনুযায়ী নৌযান সংশ্লিস্ট মামলার বিচার করার জন্য নৌ আদালতই উপযুক্ত। আমরা আদালতে আরও বলেছি বাংলাদেশ সংবিধা ৩৫ (২) অনুচ্ছেদে বলা আছে এক অপরাধের জন্য কোন ব্যক্তিকে একাধিকবার ফৌজদারীতে সোপর্দ ও দন্ডিত করা যাবে না। এ ছাড়া লঞ্চের ফিটনেস, রুট পারমিট সব কিছু সঠিক ছিল।

 

 

 

আসামী ওই দিন লঞ্চে ছিল না। সার্বিক বিবেচনায় ম্যাজিষ্ট্রেট একজন বয়স্ক আসামীকে জামিন দিয়েছেন। রাস্ট্র পক্ষের সিএসআই জহিরুল ইসলাম বলেন, আমি জামিনের বিরোধিতা করেছি।