সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : আইন-আদালত

ইলিয়াস কাঞ্চনের পার্টিতে অর্থায়ন করেন এনায়েত, বলেছেন রিমান্ডে


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-18
ইলিয়াস কাঞ্চনের পার্টিতে অর্থায়ন করেন এনায়েত, বলেছেন রিমান্ডে
গ্রেপ্তার হওয়া মার্কিন নাগরিক এনায়েত করিম

দিন যত যাচ্ছে ততই উন্মোচিত হচ্ছে ঢাকায় গ্রেপ্তার হওয়া মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর কার্যকলাপ। নিজেকে বিদেশের প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এই ব্যক্তি দেশে নতুন আত্মপ্রকাশ করা একটি রাজনৈতিক দলকে অর্থায়ন করতেন। এখন পর্যন্ত এনায়েত করিমের সঙ্গে পুলিশের দুজন প্রভাবশালী ডিআইজির নিয়মিত যোগাযোগের তথ্য পেয়েছেন তদন্তকারীরা। এ ছাড়া অন্তত দেড়শ কোটি টাকার চুক্তিতে একজন প্রভাবশালী আমলাকে দুদকের মামলা থেকে বাঁচিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন এই ব্যক্তি। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য মিলেছে।

সূত্র বলছে, এনায়েত করিম চৌধুরীর সঙ্গে দেশের প্রভাবশালী পুলিশ কর্মকর্তা, আমলা ও রাজনৈতিক ব্যক্তির নানা বৈঠক, অর্থ লেনদেনসহ নানা যোগাযোগের চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে পুলিশ। সেইসঙ্গে তার এদেশীয় একজন বেতনভুক্ত গোলাম মোস্তফা আজাদ নামে সহযোগীরও সন্ধান মিলেছে। এরই মধ্যে তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় গত শনিবার সকালে আটক হন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী। বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তারের পর আদালতে তুলে রিমান্ড চাইলে ৪৮ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করা হয়। সেই রিমান্ড শেষে গতকাল বুধবার তাকে সহযোগীসহ আদালতে হাজির করে ফের পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। ওই ঘটনায় দায়ের মামলা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

দুজনকে জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত থাকা অন্তত তিন কর্মকর্তা কালবেলাকে জানিয়েছেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’কে অর্থায়ন করতেন এনায়েত করিম। নতুন ওই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের শুরু থেকেই এর সঙ্গে যুক্ত তিনি। পার্টির গঠন থেকে শুরু করে পার্টি পরিচালনার ক্ষেত্রে সব কিছুতেই সংশ্লিষ্টতাসহ পার্টি পরিচালনার সিংহভাগ অর্থের জোগান দিতেন রহস্যময় ওই ব্যক্তি।

জানা গেছে, গত ২৫ এপ্রিল নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’। আত্মপ্রকাশের দিন রাজধানীর একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দলের নাম ঘোষণা করাসহ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ইলিয়াস কাঞ্চন।

এসব বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে ইলিয়াস কাঞ্চনের মোবাইল ফোন নম্বরটি সক্রিয় পাওয়া যায়নি। পরে তার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে ইলিয়াস কাঞ্চনের স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাইয়ের সাবেক মহাসচিব লিটন এরশাদ বলেন, ‘স্যার দেশে নেই। তিনি লন্ডনে অবস্থান করছেন।’

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক আক্তার মোর্শেদ কালবেলাকে বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ও তার গঠিত দলের সঙ্গে এনায়েত করিমের সম্পৃক্ততা রয়েছে। দল গঠনের সময়ও তার ভূমিকা গুরুত্বপূর্ণ। এনায়েত করিম নতুন দলটিতে প্রতি মাসে