সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : আইন-আদালত

আওয়ামী লীগ নেতার নির্দেশে ভোলায় কালের কণ্ঠের প্রতিনিধি পরান আহসানের ওপর হামলা


মোঃ শাফায়াত হোসেন (স্টাফ রিপোর্টার)

eshomoy.com || 2025-10-28
আওয়ামী লীগ নেতার নির্দেশে ভোলায় কালের কণ্ঠের প্রতিনিধি পরান আহসানের ওপর হামলা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করায় কালের কণ্ঠের ভোলা প্রতিনিধি পরাণ আহসানের ওপর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

এতে গুরুতর আহত সাংবাদিক আহসানকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাচড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দরুন বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন থেকে সংবাদ সংগ্রহ শেষে সাংবাদিক পরাণ আহসান ভোলা সদরে ফেরার পথে বোরহানউদ্দিনের সাচড়া ইউনিয়নের দরুন বাজার এলাকায় পৌঁছান। সেখানে তিনি জানতে পারেন জমিজমা সংক্রান্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে পৌঁছে তিনি ভিডিও ধারনের চেষ্টা করলে সাচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সিরাজ হাওলাদারের নির্দেশে স্থানীয় যুবলীগ নেতা কামাল হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. জামাল হাওলাদার, মোসা. শিখা, ছাত্রলীগ কর্মী রবিন ও দলু হাওলাদারসহ আরো কয়েকজন দা ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়।

পরিচয় দেওয়ার পরও সাংবাদিককে এলোপাথারি পেটানো হয় এবং একপর্যায়ে তাকে পুকুরে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে হামলাকারীরা পুনরায় তার ওপর হামলা চালিয়ে মোবাইল নেওয়ার চেষ্টা করে।

মোবাইল না দেওয়ায় তাকে মাটিতে ফেলে মারধর করা হয়। স্থানীয়দের হস্তক্ষেপে হামলাকারীরা পালিয়ে গেলে আহত সাংবাদিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সাংবাদিক পরাণ আহসান জানান, লালমোহন উপজেলা থেকে সংবাদ সংগ্রহ শেষে মোটরসাইকেলে ভোলায় ফেরার পথে স্থানীয় কয়েকজন তাকে জানায় যে দরুন বাজার এলাকায় জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। সেখানে পৌঁছে তিনি ঘটনাস্থলের ভিডিও ধারণ শুরু করলে সাচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সিরাজ হাওলাদারের নির্দেশে স্থানীয় যুবলীগ নেতা কামাল হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. জামাল হাওলাদার, মোসা. শিখা, ছাত্রলীগ কর্মী রবিন ও দলু হাওলাদারসহ আরও কয়েকজন দা, লাঠিসোটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি আরো বলেন, ‘আমি সাংবাদিক পরিচয় দিলেও তারা থামেনি। বরং আমাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে তারা আমাকে পাশের পুকুরে ফেলে দেয়। স্থানীয়রা উদ্ধার করলে আবারও তারা হামলা চালিয়ে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং হত্যার হুমকি দেয়।’

এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭–৮ জনকে আসামি করে মামলা করি।

তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ‘হামলার ঘটনায় সাংবাদিক আহসান বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এবং ভোলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

তারা আরো বলেন, সত্যের কণ্ঠরোধের এই ন্যাক্কারজনক হামলা শুধু একজন সাংবাদিকের ওপর নয়—এটি জনগণের জানার অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের ওপর আঘাত। আমরা এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। সাংবাদিকদের ওপর হামলা মানে সত্যকে স্তব্ধ করার চেষ্টা—আর সেই চেষ্টা কখনো সফল হবে না