সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : আইন-আদালত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির ৩ মামলার, ৭ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-02
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির ৩ মামলার, ৭ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
ফাইল ছবি।

রোববার (২ নভেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণটি অনুষ্ঠিত হবে।

 

এ মামলার অন্য আসামিরা হলেন: শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক।

 

এছাড়া এদিন মামলার ৯ নম্বর আসামি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সদস্য খুরশিদ আলমকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর কথা রয়েছে। পরে সাক্ষীদের জেরা করবেন আসামিপক্ষের আইনজীবী।

 

গেল ২৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন খুরশিদ আলম। পরে ৩০ অক্টোবর তাকে আদালতে হাজির না করায় সেদিন স্থগিত থাকে এই মামলার বিচারকাজ।

 

পূর্ববর্তী সাক্ষীরা শেখ রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট বরাদ্দের আবেদন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশ এবং আসামিদের মিথ্যা হলফনামার বিষয়ে আদালতকে নিশ্চিত করেন।

 

সাক্ষ্যগ্রহণের প্রথম দিন মামলার বাদীরা আদালতকে জানান, প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন।