সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : আইন-আদালত

আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অতিরিক্ত ১১ জনকে বিচারপতি হিসেবে


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-07-31 15:05:30
আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অতিরিক্ত ১১ জনকে বিচারপতি হিসেবে

 

 

 

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।


৩১ জুলাই (রোববার) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এর ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে নিম্নোক্ত ১১ (এগারো) জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ হইতে অনধিক ০২ (দুই) বৎসরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ করেছেন।


নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত বিচারপতিরা হলেন-
১. মো. শওকত আলী চৌধুরী, জেলা ও দায়রা জজ (পি. আর. এল. ভোগরত)।
২. মো. আতাবুল্লাহ, জেলা ও দায়রা জজ, কুমিল্লা ।
৩. বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
৪. মো. আমিনুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
৫. জনাব মো. আলী রেজা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ।
৬. মো. বজলুর রহমান, রেজিস্ট্রার জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ।
৭. কে, এম, ইমরুল কায়েশ, মহানগর দায়রা জজ, ঢাকা।
৮. ফাহমিদা কাদের, জেলা ও দায়রা জজ, টাঙ্গাইল ।
৯. মো. বশির উল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
১০. এস, এম, মাসুদ হোসেন দোলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
১১. এ, কে, এম, রবিউল হাসান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।


এদিকে নতুন বিচারপতি নিয়োগকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রস্তুত করা হয়েছে। ১১টি চেয়ার সারিবদ্ধ করে রাখা হয়েছে। এখানে প্রধান বিচারপতি নিয়োগ পাওয়া বিচারপতিদের শপথবাক্য পাঠ করাবেন।