সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : আইন-আদালত

গুরুদাসপুরে ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি

eshomoy.com || 2024-02-09 22:46:45
গুরুদাসপুরে ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও পিকআপসহ ৮ ডাকাতকে আটক করেছে পুলিশ। গতরাতে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। 

আটককৃতরা হলো মুন্সিগঞ্জ জেলার শ্রী নগর থানার খোদাই বাড়ি গ্রামের মৃত আব্দুল জলিল বেপারীর ছেলে মোঃ আমিনুল ইসলাম(৬৬),বরিশাল জেলার হিজলা থানার নরসিংহপুর গ্রামের আব্দুর রহমান খানের ছেলে ট্রাক ড্রাইভার মোঃ ওলি উদ্দিন খান(৩২), ঢাকা জেলার কামরাঙ্গীর চর থানার নবী নগর গ্রামের মৃত্যু আব্দুল আওয়ালের ছেলে মোঃ ইমরান খান(২৩), জয়পুরহাটের মজিব নগর গ্রামের মোঃ মফিজের ছেলে মোঃ মোসলেম(৪৩), গাইবান্ধা জেলার পলাশ বাড়ি থানার কেশবপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল গাফ্ফার(৪২), একই এলাকার জাইতরবালা গ্রামের মৃত্যু আসকর আলী মন্ডলের ছেলে মজনু মিয়(৩৪), শকুনা কেশবপুর গ্রামের মঙ্গলার ছেলে অমল কুমার(২৭) ও চকবালা গ্রামের মোঃ আমিনের ছেলে এমরান হোসেন(১৮)।

সাতক্ষীরায় শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির জনকের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

গুরুদাসপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গতরাতে উপজেলার কাছিকাটার টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপ থাকা কিছু লোককে সন্দেহ হলে তাদের ধাওয়া করে পুলিশ। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখান থেকে পুলিশ ওই পিকআপ থেকে আটজনকে আটক করে। এ সময় ডাকাতদের নিকট হতে দেশীয় অস্ত্র, হলুদ রংয়ের একটি পিকআপ, ১টি তালাকাটার যন্ত্র ও হেক্স মেশিন,৭টি হেক্স ব্লেড ২টি লোহার পাইপ জব্দ করা হয়।