সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : আইন-আদালত

পড়ে ছিল প্রায় সাড়ে ৪ কেজি সোনা, উদ্ধার করলেন গোয়েন্দারা


নিজস্ব প্রতিবেদন

eshomoy.com || 2024-07-04
পড়ে ছিল প্রায় সাড়ে ৪ কেজি সোনা, উদ্ধার করলেন গোয়েন্দারা

বুধবার সকালে হযরত শাহজালাল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি ৪২০ গ্রাম ওজনের পাচারকৃত সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। বাকি ছিল সেলোফেন টেপে মোড়ানো ৪ বিলিয়ন টাকা মূল্যের ৩৮টি সোনার বার।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান গ্রহণ করা হয়।

মাসকাট থেকে আসা সালাম এয়ার এয়ারলাইনসের (ফ্লাইট নং ওভি-৪৯৭) একটি উড়োজাহাজ আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে অবতরণ করে। ওই উড়োজাহাজের সিট নম্বর ২–এর (ডি-ই-এফ) ওপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কচটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

পরে ওই বিমানে দায়িত্বে থাকা সবার সামনে ভিডিও ধারণ করে কালো স্কচটেপে মোড়ানো বস্তু দুটি শুল্ক (কাস্টমস) হলের ইনভেনটরি টেবিলে নিয়ে আসা হয়। বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কালো স্কচটেপ কেটে ৩৮টি (প্রতিটি দশ তোলা) সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন ৪ কেজি ৪২০ গ্রাম।  

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া ৩৮ সোনার বারের বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল বিমানবন্দরের সদস্যদের তৎপরতায় ও তল্লাশির কারণে এই সোনার চোরাচালান রোধ করা সম্ভব হয়েছে। আটক সোনার বারগুলো ঢাকার কাস্টম হাউসের  শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।