সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : আইন-আদালত

চট্টগ্রামে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ডাদেশ


নিজস্ব প্রতিবেদন

eshomoy.com || 2024-07-07
চট্টগ্রামে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ডাদেশ

চট্টগ্রামের রাউজানে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জের ধরে সুলাল চৌধুরী নামের একজনকে খুনের ঘটনায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। অপরাধ প্রমাণিক না হওয়ায় মামলা থেকে একজনকে খালাস দেওয়া হয়।


বুধবার (৩ জুলাই) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ, এম, শফিকুল ইসলাম এই রায় দিয়েছেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মিঠু চৌধুরী, সুমন চৌধুরী, দেলোয়ার হোসেন ও এরশাদ হোসেন।


এছাড়া যাবজ্জীবন সাজা প্রদান করা হয়েছে সঞ্জীব চৌধুরী নামের আরেক আসামিকে। এর মধ্যে, দেলোয়ার হোসেন এবং সঞ্জীব চৌধুরী ছাড়া বাকিরা পলাতক।

চট্টগ্রাম আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জের ধরে সুলাল চৌধুরী নামের একজনকে কুপিয়ে খুন করে লাশ ডোবায় ফেলে দেয় আসমিরা। এই ঘটনার মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত মিঠু চৌধুরী, সুমন চৌধুরী, দেলোয়ার হোসেন, এরশাদকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন।



আর সঞ্জীব চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়া মো. ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে  খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দেলোয়ার আদালতে হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।


আর পলাতক তিনজনের বিরুদ্ধে সাজা পরোয়ানার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া যাবজ্জীবন সাজ্জাপ্রাপ্ত আসামি সঞ্জীব চৌধুরীকেও সাজামূলে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুন নিজের ওষুধের ফার্মেসি থেকে বাড়িতে ফেরার পথে রাউজানের  নোয়াজিশপুর চিকদাইর সড়কে সুলাল চৌধুরীকে কুপিয়ে খুন করেন আসামিরা। এই ঘটনায় সুলালের ছেলে বাদী হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেন। ২০১৬ সালের ২৭ ডিসেম্বর ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।