সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : আইন-আদালত

ঠাকুরগাঁও সীমান্তে গুলিবিদ্ধ এক কিশোরের মরদেহ নিয়ে গেছে বিএসএফ।


নিজস্ব প্রতিবেদন

eshomoy.com || 2024-09-09
 ঠাকুরগাঁও সীমান্তে গুলিবিদ্ধ এক কিশোরের মরদেহ নিয়ে গেছে বিএসএফ।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ধানতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে শ্রী জয়ন্ত নামে ১৫ বছর বয়সী এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে।


সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার ধানতলা সীমান্তের ৩৯৩ নম্বর পিলার-সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজির আহম্মদ।


নিহত জয়ন্ত বটতলী গ্রামের মহাদেবের ছেলে। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন—জয়ন্তের বাবা মহাদেব (৩৫) এবং একই এলাকার দেবারুক (৩৬)।


নিহতের স্বজনদের দাবি, গুলির পর বিএসএফ জয়ন্তের মরদেহ নিয়ে গেছে। স্থানীয়রা জানান, ধানতলা ইউনিয়নের ১৮ থেকে ২০ জনের একটি দল এক দালালের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। ভোরে সীমান্তের ৩৯৩ নম্বর পিলারের কাছ দিয়ে তারা ভারতে ঢোকার চেষ্টা করলে ওপারের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে জয়ন্ত নিহত হন, এবং বাকিরা আহত অবস্থায় পালিয়ে যান।


৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজির আহম্মদ বলেছেন, "ঘটনাটি সম্পর্কে অবহিত আছি। কেন এমন ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে, এবং আহতদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।"