সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জনদুর্ভোগ

ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ায়, নিহত ২


দিনাজপুর প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-02-12
ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ায়, নিহত ২

 

 

 

দিনাজপুরের চিরিরবন্দর এলাকায় ব্রিজের রেলিং ভেঙে দূরপাল্লার একটি নৈশ কোচ নদীর খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। 


১২ ফেব্রুয়ারি (শনিবার) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কে চিরিরবন্দর উপজেলা ও দিনাজপুর সদর উপজেলার সংযোগ স্থান আত্রাই নদীর মোহনপুর ব্রিজে হানিফ এন্টারপ্রাইজের বাসটি দুর্ঘটনার শিকার হয়। বাসটি খাদে পড়লে দুই জন নিহত হয় এরমধ্যে  একজন বাসের সুপারভাইজার রয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১০ যাত্রী।


চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত ওসি বজলুর রশিদ ধারণা করছেন, চালক ক্লান্ত থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, সারারাত বাস চালানোর ফলে ভোরের দিকে চালকের চোখে ঘুম ছিল। হয়তো তিনি ক্লান্ত হয়ে ঝিমাচ্ছিলেন। এ কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল গ্রামের আজিমুদ্দিনের ছেলে ও বাসের সুপারভাইজার আব্দুল জলিল (৫০) এবং সদর উপজেলার মজিবর রহমানের স্ত্রী কোচের যাত্রী হালিমা খাতুন (৪৫)।


চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত ওসি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে দিনাজপুর আসছিল। ভোর সাড়ে ৫টার দিকে বাসটি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মোহনপুর ব্রিজে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ব্রিজের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে রেলিং ভেঙে বাসটি নদীর ধারে পড়ে যায়। 


ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ছাড়া আহত হন অন্তত ১০ যাত্রী। তাদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।