ভিড়ের মধ্যে ছিনতাই হওয়া সাড়ে ৪০০ মোবাইল সেটসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব বলছে, এদের নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হলেও অভিনব এ ছিনতাইকারী চক্রের বিচরণ রয়েছে রাজধানীতেও।
নির্জন এলাকা নয়, ওরা খোঁজে ভিড়। ভিড়ের মধ্যেই ৪-৫ জনের সংঘবদ্ধ চক্র ছিনিয়ে নেয় মোবাইল। নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকা থেকে অভিনব এ ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
সম্প্রতি গ্রেফতার হওয়া একটি ছিনতাইকারী চক্রের সূত্র ধরেই এ ৫ জনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাব। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৪৫৫টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। সংস্থাটি বলছে, এসব চোরাই মোবাইল বিক্রিরও রয়েছে নানা কৌশল।
এমন অভিনব ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচতে নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে র্যাব।