সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জনদুর্ভোগ

সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন


সুনামগঞ্জ প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-06
সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

 

 

 

সুনামগঞ্জ শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে রিপা বেগম (৩০) নামে এক স্ত্রী খুন হয়েছেন। ৬ মার্চ (রোববার) দুপুরে পৌর শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।


তবে ঘাতক স্বামী আব্দুল হামিদ মিল্টনকে (৪২) আটক করেছে সুনামগঞ্জ র‍্যাব। সে সুনামগঞ্জ সুরমা ইউনিয়নে মঈনপুর গ্রামের লেম্বু মিয়া ছেলে।

 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ দিন আগে স্বামী আবদুল হামিদের সঙ্গে ঝগড়া করে মঈনপুর গ্রাম থেকে সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় ভাড়া বাসা নিয়ে মঙ্গলকাটা গ্রামের গুলজার আহমদ নামে এক যুবককে স্বামী পরিচয় দিয়ে বসবাস করতে থাকেন। সেই খবর প্রথম স্বামী পেয়ে রোববার দুপুরে পশ্চিম তেঘরিয়া এসে তার স্ত্রী সঙ্গে দরজা লাগিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয় পরে ঘরে থাকা দা দিয়ে রাগের মাথায় ঘাতক স্বামী স্ত্রীর মাথায় আঘাত করলে চিৎকার দিয়ে সে মাটিতে পড়ে যায়।
 
 
পরে স্থানীয়রা দরজা খুলতে বললে সে দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। পরে বাসার মালিক ৯৯৯-এ ফোন দিয়ে ঘটনাটি বললে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ও নারীকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

খুন হওয়া রিপা বেগমের (৩০) বড় মেয়ে ফাহমিদা জাহান বলেন, আমি পাশের ঘরে টিভি দেখছিলাম। হঠাৎ আমার বাবা এসে ঘরের দরজা লাগিয়ে মায়ের সঙ্গে কথা বলতে থাকে। পরে মায়ের চিৎকার শুনে পাশের ঘরের খালাসহ আমরা সবাই দৌড়ে যাই। পরে বাবাকে দরজা খুলার জন্য অনুরোধ করলে বাবা দরজা খুলে দৌড়ে পালিয়ে যায় এবং মা মাটিতে পড়ে থাকে।
 
 
বাসার মালিক আরিফুর রহমান বলেন, আমাদের বাসায় ১৫ দিন আগে রিপা বেগম ভাড়া নেন। তিনি জানান উনার স্বামী গুলজার আহমদ ও এক মেয়েকে নিয়ে থাকবেন। সেই অনুযায়ী আমরা তাদের বাসা ভাড়া দেই। কিন্তু আজকে হঠাৎ তার প্রথম স্বামী এসে তাকে দা দিয়ে আঘাত করে চলে যায়। পরে আমি ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানাই।
 

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। ঘাতক স্বামীকে আটক করেছে সুনামগঞ্জ র‍্যাব।