সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জনদুর্ভোগ

নড়াইলে মাদক মামলায় নারীকে যাবজ্জীবন কারাদণ্ড: আদালত


নড়াইল প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-06
নড়াইলে মাদক মামলায় নারীকে যাবজ্জীবন কারাদণ্ড: আদালত

 

 


নড়াইলে মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ৬ মার্চ (রোববার) সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কেরামত আলী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ দণ্ডাদেশ দেন।


যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও এ সময় আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


সাজাপ্রাপ্ত আসামির নাম মমতাজ বেগম। তিনি নড়াইলের শালনগর ইউনিয়িনের মন্ডলভাগ গ্রামের মো. জাকির হোসেনের স্ত্রী।


আদালত সূত্রে জানাগেছে, মমতাজ বিগত ২০১২ সালের ৮ জুলাই ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল বহনকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে লাহুড়িয়া তদন্তকেন্দ্রের পুলিশের হাতে একই ইউনিয়নের পারশালনগর গ্রাম থেকে ধার পড়ে। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে তার হাতে থাকা ব্যাগসহ অন্যান্য সামগ্রির মধ্যে থেকে মোট ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।


এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশের দায়ের করা মামলার তদন্ত শেষে একই সনের ২৯ সেপ্টেম্বর আসামি মমতাজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচরিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় রোববার আদালত তাকে এ দণ্ডাদেশ প্রদান করেন।