সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জনদুর্ভোগ

রাজধানীর বাড্ডায় ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-07
রাজধানীর বাড্ডায় ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

 

 

 

রাজধানীর বাড্ডায় ট্রাকের ধাক্কায় আজমির শেখ (২৭) নামে এক যুবক মারা গেছেন। ৭ মার্চ (সোমবার) ভোর ৫টার দিকে হোসেন মার্কেটের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।


গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পাবনা সদর উপজেলার বউডাঙা গ্রামের খাইরুল শেখের ছেলে আজমির। বাড্ডা বাগানবাড়ি স্বাধীনতা স্বরণী রোডে  থাকতেন তিনি। পেশায় কাঠমিস্ত্রির ছিলেন।


বাড্ডা থানার এসআই শেখ শিবলু জানান, ভোরে হোসেন মার্কেট এলাকার এমজেড হাসপাতালের উত্তর পাশের রাস্তায় হেঁটে পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তার সঙ্গে থাকা দুই জন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


তিনি আরও জানান, গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
 
 
এদিকে নিহতের ফুপা খোকন জোয়ারদার জানান, আজ ভোরে গ্রাম থেকে ভাই ও চাচার সঙ্গে ঢাকায় ফিরে সে। ঘটনাস্থলে রাস্তা পার হওয়ার সময় তার সঙ্গে দুজন আগে চলে আসে। পিছু পিছু সে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিন ভাইবোনের মধ্যে বড় ছিল আজমির। সে অবিবাহিত ছিলেন।