সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জনদুর্ভোগ

মেহেরপুরের গাংনীতে ট্রাক্টরচাপায় ইটভাটা শ্রমিক নিহত


মেহেরপুর প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-08
মেহেরপুরের গাংনীতে ট্রাক্টরচাপায় ইটভাটা শ্রমিক নিহত

 

 

 

মেহেরপুরের গাংনীতে মাটি মেশানো ট্রাক্টরের চাপায় এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।


৮ মার্চ  (মঙ্গলবার) সকাল ৮টার দিকে পৌর এলাকার থানাপাড়ার আস্থা ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কদর আলী (৪০) থানা পাড়ার মৃত লাল্ডু মিয়ার ছেলে।


ইটভাটা শ্রমিকরা জানান, কদর আলী ইট তৈরি করার জন্য বালি সংগ্রহ করছিল। এসময় মাটি মেশানো ট্রাক্টর পেছন থেকে ধাক্কা দিলে চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনার পরপরই মাটি মেশানো ট্রাক্টরের চালক খোরশেদ আলম পালিয়ে যান। তিনি ধানখোলা গ্রামের বাসিন্দা।


ইটভাটা মালিক স্বপন জানান, দুর্ঘটনা বসত মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে বসে বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখা হবে।


কদর আলীর স্ত্রী ফিরোজা খাতুন জানান, তার স্বামী দীর্ঘ ১০ বছর যাবৎ বিভিন্ন ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা যাওয়ায় ছেলে মেয়ে নিয়ে তিনি পথে বসেছেন।


গাংনী থানার ভারপ্রাপ্ত ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, কদর আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।