সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জনদুর্ভোগ

ফরিদপুরে সাউথ লাইন নামক পরিবহনের ১২টি বাস আগুনে পুড়ল 


ফরিদপুর প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-12
ফরিদপুরে সাউথ লাইন নামক পরিবহনের ১২টি বাস আগুনে পুড়ল 

 

 

 

ফরিদপুর শহরের গোয়ালচামটে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে সাউথ লাইন নামক পরিবহনের ১২টি বাস।


১১ মার্চ (শুক্রবার) রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আলোচিত দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার আসামি সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন বাসগুলো আদালত জব্দ করে সিআইডির জিম্মায় রাখা ছিল। রাত ১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে এ আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

  
ফরিদপুর ফায়ার সার্ভিসের পরিচালক মো. নজরুল ইসলাম জানান, ২২টি বাসের মধ্যে ১২টি বাস পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা যায়নি। তবে তারা তদন্ত করে দেখছেন বলে জানান।
 

এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি জানান, গোয়ালচামট পৌর পার্কসংলগ্ন একটি জায়গায় জব্দকৃত এ বাসগুলো রাখা ছিল। সেখানে মোট ২২টি বাস ছিল। এরমধ্যে ১২টি বাসেই একসাথে আগুন লাগে। রাত আড়াইটার দিকে আগুন নেভানো হয়।
 
 
তিনি আরও বলেন, ফরিদপুরের সাউথ লাইন নামে পুড়ে যাওয়া ঐ বাসগুলো অর্থপাচার মামলায় গ্রেফতার হওয়া শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন। ২০২০ সালের ৭ জুন পুলিশের অভিযানে বরকত-রুবেল গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে দুদক এসব বাস জব্দ করে। এরপর থেকে সেগুলো এখানেই রাখা ছিল। একসঙ্গে ১২টি বাস আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি স্থানীয়রা নাশকতা বলে ধারণা করছে।