সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জনদুর্ভোগ

চাঁদপুরে বিষাক্ত জেলি মিশ্রিত হাজার কেজি চিংড়িসহ আটক ২


চাঁদপুর প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-16



চাঁদপুরে বিষাক্ত জেলি মিশ্রিত হাজার কেজি চিংড়িসহ আটক ২

 

 

 

চাঁদপুরের হরিনা ফেরিঘাটে নৌ ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে মাইক্রোবাস বোঝাই বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি মাছসহ দুইজনকে আটক করেছে পুলিশ।


১৬ মার্চ (বুধবার) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে  হরিনা ঘাট নৌ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল চট্টমেট্রো-চ ১১-৫০৬২ রেজিষ্টারকৃত মাইক্রোবাসে থাকা দুইজনকে আটক করে।
 

এ সময় তল্লাশি করে একে একে ২৮টি ককশিট বোঝাই জেলি মিশ্রিত ১ হাজার ৪৪ কেজি চিংড়ি মাছ উদ্ধার করা হয়।
 

পুলিশ জানায়, খুলনার বাগেরহাট থেকে জেলি মিশ্রিত চিংড়ি মাছ চাঁদপুর হরিনা ঘাট হয়ে বিভিন্ন জেলায় পাচার করে কিছু অসাধু ব্যবসায়ী। জেলি মিশ্রিত চিংড়ি মাছ খেলে ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি রয়েছে বলে জানা গেছে।

 
ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হরিনাঘাট এ অভিযান চালিয়ে মাইক্রোবাস বোঝাই ১ হাজার ৪৪ কেজি চিংড়ি মাছ উদ্ধার করা হয়। এ সময় গাড়িচালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আসামি করে নিরাপদ খাদ্য আইন-’১৩ এর ৫৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।