সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জনদুর্ভোগ

বিশেষজ্ঞরা মোটরসাইকেল দূরের পথে নিষিদ্ধের পক্ষে 


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-07-04 14:09:15



বিশেষজ্ঞরা মোটরসাইকেল দূরের পথে নিষিদ্ধের পক্ষে 

 

 

 

ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে দূরের পথে যাওয়া যাবে না মোটরসাইকেলে। এমন সিদ্ধান্তে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন মোটরসাইকেল আরোহী ও চালকরা।


এদিকে, সব সময়ের জন্য বাইক চলাচলে বিধিনিষেধ চান এক যোগাযোগ বিশেষজ্ঞ। এমনকি পদ্মা সেতুর পুরোপুরি সুবিধা পেতে স্থায়ীভাবেই মোটরসাইকেল নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন তিনি।


কোনো বাধা মানতেই নারাজ তারা। এঁকেবেঁকে কিংবা প্রয়োজনে ফুতপাতে উঠে হলেও এগিয়ে যেতে সবার সামনে- এমন চিত্র রাজধানীসহ দেশের সকল সড়ক-মহাসড়কে। আর এতে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা।


এমন পরিস্থিতিতে আসন্ন ঈদ যাত্রায় সড়কে শৃঙ্খলা ফেরাতে দূর যাত্রায় চলানো যাবে না মোটরসাইকেল এমনই বিধিনিষেধ আরোপ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। শুধু তাই নয়, ঈদের আগে পরে কিংবা সহসাই পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরুর সম্ভাবনাও নেই বলে জানানো হয়। ঈদের আগে এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মোটরসাইকেল আরোহী, চালক ও সাধারণ মানুষ।


পদ্মা সেতু দিয়ে আসা এক বাসের চালক বলেন, মোটরসাইকেল একবার ডানে একবারে বামে এভাবে এগোতে থাকে, তখন দ্রুতগতির গাড়ি চালানো খুব কষ্টকর হয়ে যায়। বন্ধ থাকাই ভালো। বাসযাত্রী বলেন, সেতুতে মোটরসাইকেল বন্ধ করা হয়েছে এতে আমরা খুব খুশি হয়েছি।


আরেক বাসের চালক বলেন, মোটরসাইকেল যেভাবে রাফ চালানো হয়, সেখানে সেতুতে বন্ধ থাকাই ভালো।


এদিকে, মোটরসাইকেল চালকরা বলেন, দুই একটা দুর্ঘটনার জন্য যদি বন্ধ করে দেয়া হয়, তাহলে আমাদের কী হবে। এটাকে বন্ধ করে দেয়া কোনো সমাধান নয়। আরেকজন জানান, কোনো সিস্টেম চালু করে দিয়ে যদি বাইক চলাচল করা হয় তাহলে ভালো হবে আমাদের জন্য।


সেতুতে সিসিটিভি ক্যামেরা ও স্পিডগান বসানোর পরই উন্মুক্ত করা হতে পারে মোটরসাইকেল চলাচলের জন্য এমনটাই জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।


এদিকে, সড়ক-মহাসড়কে মোটরসাইকেল চলাচলে স্থায়ী বিধিনিষেধ আরোপের কথা বলছেন যোগাযোগ বিশেষজ্ঞ। এমনকি, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল সেতুর সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করবে বলেও মতামত দেন তিনি।


যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক বলেন, নাজুক একটা গাড়ি, একটা ধাক্কা খেলে তাতে দাঁড়াতে পারে না। মোটরসাইকেলকে ৩০ গুণ ঝঁকিপূর্ণ বলা হয়ে থাকে। সুতরাং দ্রুতগতির রাস্তায় এটা আন ফিট যান। পদ্মা সেতু মোটরসাইকেল বন্ধ সময়োপযোগী সিদ্ধান্ত হয়েছে। ধরে রাখার মতো আমাদের টেনারেসিটা শো করতে হবে আমাদের।


সড়কে শৃঙ্খলা ফেরাতে মোটরসাইকেল ক্রয় বিক্রয় ও রেজস্ট্রেশনে আরও কড়াকড়ি আরোপের কথাও বলেন এ বিশেষজ্ঞ।