সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জনদুর্ভোগ

বাসচাপায় ছেলে-মেয়েসহ মা নিহত, বিক্ষোভে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-07-16 13:47:30
বাসচাপায় ছেলে-মেয়েসহ মা নিহত, বিক্ষোভে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি

 

 

টাঙ্গাইলে বাসচাপায় মা ও দুই ছেলে-মেয়ে নিহত হয়েছেন। ১৬ জুলাই (শনিবার) বেলা ১২ টার দিকে মির্জাপুরের পাকুল্লায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি মোল্লা টুটুল এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, বেলা ১২ টার দিকে দুই ছেলে-মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মা। এ সময় দ্রুতগামী একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মেয়ের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারাও মারা যান।


এ ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। বিক্ষোভকারীরা বলেন, ফুটওভার ব্রিজ না থাকাতে মানুষকে মূল সড়ক দিয়ে রাস্তা পারাপার হতে হয়। যার ফলে ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, অকালে ঝরে যাচ্ছে অনেক তাজা প্রাণ।


বিক্ষোভের ফলে রাস্তার উভয় পাশে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন রাজধানীমুখী মানুষ।


মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি মোল্লা টুটুল এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকাগামী বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। দুর্ঘটনায় বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।