সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : প্রাইস সেন্সিটিভ

আবার ও বাড়ল সোনার দাম, দেশের বাজারে এটিই সর্বোচ্চ দাম


মোঃ মামুন , ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-02-20
আবার ও বাড়ল সোনার দাম, দেশের বাজারে এটিই সর্বোচ্চ দাম
সোনার দাম বেড়েছে ছবি: সংগৃহীত

দেশে সোনার দাম আরও এক দফা বাড়ল। এ দফায় ভরিপ্রতি দাম বেড়েছে সর্বোচ্চ ৩ হাজার ২৪৩ টাকা। তাতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা। দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নতুন করে আবার সোনার দাম বাড়ানোর এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধি পাওয়ায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

চলতি ফেব্রুয়ারি মাসে এ নিয়ে পাঁচবার সোনার দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ ১৭ ফেব্রুয়ারি সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় জুয়েলার্স সমিতি। তাতে প্রথমবারের মতো দেশের বাজারে সোনার ভরি দেড় লাখ টাকা ছাড়িয়ে যায়।

নতুন দাম অনুযায়ী, আগামীকাল থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৬ হাজার ৪২৬ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ৪ হাজার ২০৬ টাকা।

আজ বৃহস্পতিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২৩ হাজার ৭৬৭ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ১ হাজার ৯৩২ টাকায় বিক্রি হয়েছে।

সেই হিসাবে আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনায় ৩ হাজার ২৪৩ টাকা, ২১ ক্যারেটে ৩ হাজার ১০৩ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৬৫৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ২ হাজার ২৭৪ টাকা দাম বাড়বে।