সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিশ্ব

ইতালিতে ‘ছু রি কা ঘা তে’ বাংলাদেশি নি হ ত, শোকের ছায়া প্রবাসীদের মাঝে


ইসময় বিশ্ব ডেস্ক

eshomoy.com || 2025-05-28
ইতালিতে ‘ছু রি কা ঘা তে’ বাংলাদেশি নি হ ত, শোকের ছায়া প্রবাসীদের মাঝে
সংগৃহীত ছবি

ইতালির রোমের অদূরে মারিনো দি আরদেয়া শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নাহিদ ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান পেট্রোল স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদের বাড়ি টাঙ্গাইল জেলার ভূয়াপুর পৌরসভার বেতুয়া গ্রামে। তিনি গত ১৮ বছর ধরে ইতালিতে বসবাস করছিলেন। ব্যক্তি জীবনে তিনি স্ত্রী, এক ৫ বছর বয়সী ছেলে ও ৭ মাস বয়সী কন্যাসন্তানসহ পরিবার নিয়ে ইতালিতে ছিলেন।

অভিবাসী পরামর্শক এম রহমান লিটন জানান, ছুরিকাঘাতের পর দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু এর আগেই কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর তিনি প্রবাসীদের নিরাপত্তা বিষয়ে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।

নাহিদের মৃত্যুর খবরে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসীরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও ধৈর্যের প্রার্থনা জানিয়েছেন।

জেএইচ/ইডি