সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিশ্ব

দলের নেতৃত্বও ছাড়লেন থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-22
দলের নেতৃত্বও ছাড়লেন থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রা।

থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রা বুধবার (২২ অক্টোবর) ফিউ থাই পার্টির শীর্ষ নেতার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি সাংবিধানিক আদালতের রায়ে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়। পায়োংটার্নয়ের দলের নেত্বত্ব ছাড়ার ঘোষণা, একসময়ের প্রভাবশালী দলটিকে পরিবারতন্ত্রের বাইরে গিয়ে সংস্কারের সুযোগ দেবে।

এক বিবৃতিতে পেতংটার্ন পরবর্তী নির্বাচনের আগে দলের একটি ব্যাপক 'রূপান্তর' শুরুর ইচ্ছা প্রকাশ করেছেন। তার মতে, তিনি পদত্যাগ করলে দলটি সংস্কার বাস্তবায়নে স্বাধীনতা পাবে।

তিনি বলেন, দলকে নিজেকে পুনর্গঠন করার এবং একটি শক্তিশালী, আরও পূর্ণাঙ্গ সংগঠন গড়ে তোলার স্বাধীনতা দেওয়ার জন্য আমি দলের নেতার পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

পায়োংটার্ন উল্লেখ করেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দলের এই রূপান্তরটি বিলম্ব ছাড়াই শুরু হওয়া উচিত।

নেত্বত্ব ছাড়লেও তিনি দলের সদস্য এবং ফু থাই পরিবারের প্রধান হিসেবে থাকবেন। পায়োংটার্ন জানান, দলের জন্য 'একটি নতুন যুগ' গড়ে তুলতে সাহায্য করার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সমস্যা মোকাবেলায় নীতি লঙ্ঘনের জন্য আগস্ট মাসে সাংবিধানিক আদালতের রায়ের পর তাকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ করা হয়।