সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিশ্ব

জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে চলতি বছর ৪শ’রও বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর ইরানে


কামরুল হাসান , ঢাকা

eshomoy.com || 2024-09-05 আন্তর্জাতিক
জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে  চলতি বছর ৪শ’রও বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর ইরানে
জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে চলতি বছর ৪শ’রও বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর ইরানে

গত আগস্টে ইরানে ৮১ জনের মৃত্যু দন্ড কার্যকর করা হয়েছে। এটি নিয়ে ইরানে ৪ ' শ জনের বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে চলতি বছরের। জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের মানবাধিকার লঙ্ঘন নিয়ে।


জাতিসংঘের ১১টি বিশেষজ্ঞের একটি গ্রুপ এক বিবৃতিতে বলেছে, শুধুমাত্র আগস্ট মাসে ইরানে কমপক্ষে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যা ছিল জুলাই মাসের চেয়ে ৪৫ জনেরও বেশি।

তারা বলেছেন, ২০২৪ সালের শুরু থেকে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ৪শ’রও বেশি। এর মধ্যে ১৫ জন নারীও রয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল নিযুক্ত বিশেষজ্ঞরা বলেন, ‘মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা দ্রুত বৃদ্ধিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, চীন ছাড়া অন্য যে কোনও দেশের তুলনায় ইরান প্রতি বছর বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর করে।

ইরানের মানবাধিকার পরিস্থিতি এবং বিচারবহির্ভূত, সংক্ষিপ্ত এবং নির্বিচারে মৃত্যুদণ্ডের বিষয়ে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, গত মাসে ৪১টি মৃত্যুদ- কার্যকর হয়েছে মাদক অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের।

তারা বলেছেন, ‘মাদক অপরাধের জন্য মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মানদ- লঙ্ঘন করে।

বিশেষজ্ঞরা ২০২১ সাল থেকে ইরানে মাদক সংক্রান্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ডের উল্লেখযোগ্য হারে বৃদ্ধিতে দুঃখ প্রকাশ করেছেন। শুধুমাত্র গত বছর ৪শ’জনের বেশি ও লোকের মাদক সংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।