সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সব লকার স্থগিত


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-02-04
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সব লকার স্থগিত

বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার সাময়িকভাবে স্থগিত (ফ্রিজ) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছেদুর্নীতি দমন কমিশন (দুদক) সন্দেহ করছে, এসব লকারে গোপনে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ ও সম্পদ মজুত রয়েছে

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি), বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, বর্তমানে কোনো লকারে নতুনভাবে সম্পদ সংরক্ষণ কিংবা পুরনো সম্পদ বের করা সম্ভব নয়। দুদকের ধারণা, এই বিশেষ লকারগুলোতে প্রচুর পরিমাণে গোপন অর্থ ও সম্পদ রাখা হয়েছে

এর আগে, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা যাতে লকার থেকে অর্থ-সম্পদ সরিয়ে নিতে না পারেন, সে জন্য সব লকার স্থগিতের অনুরোধ জানিয়ে গত রোববার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠান দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামান

চিঠিতে উল্লেখ করা হয়, ৩০ জানুয়ারি দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশ ব্যাংকের লকারগুলোর বিষয়ে আলোচনা হয়অর্থ উপদেষ্টা লকারে থাকা সম্পদ স্থগিতের বিষয়ে সম্মতি দেন

সম্প্রতি, বাংলাদেশ ব্যাংকের এক সাবেক ডেপুটি গভর্নরের ব্যক্তিগত লকার থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার উদ্ধার করেছে দুদকএই ঘটনার পরই সব লকারের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়