ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় দল বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার র্যালিটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম।
তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল দেশবাসীর সহযোগিতায় তারেক রহমান ও খালেদা জিয়ার নির্দেশনায় ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। দেশ গঠনে সকলকে ভূমিকা রাখতে হবে।
এ শোভাযাত্রা শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোভাযাত্রার উদ্বোধন করেন।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে বেলা দুটায় সংক্ষিপ্ত সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়ে সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।