সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

চরম প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন চাকরি প্রত্যাশীরা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-03-11 11:19
চরম প্রতারণার  ফাঁদে  পা দিচ্ছেন চাকরি প্রত্যাশীরা
রাজধানীর দেয়াল জুড়ে দেখা মিলছে হাজারো লোভনীয় নিয়োগ বিজ্ঞপ্তি।

পরীক্ষা কিংবা মূল্যায়ন ছাড়াই চাকরি! শুধু দরকার শিক্ষাগত যোগ্যতা। মাত্র দেড় থেকে দুই হাজার টাকা দিলেই পরদিন থেকে শুরু হবে বহু কাঙ্ক্ষিত কর্মজীবন। আছে বিনামূল্যে থাকা খাওয়ার সুযোগও। বেকারত্বকে পুঁজি করে চটকদার এসব বিজ্ঞাপনে ছেয়ে গেছে অনলাইন-অফলাইন মাধ্যম। প্রতারণার এমন ফাঁদে কেন পা দিচ্ছে চাকরি প্রত্যাশীরা?

শহরের দেয়াল জুড়ে লোভনীয় নিয়োগ বিজ্ঞপ্তি। যেকোনো শিক্ষাগত যোগ্যতায় চাকরির সুযোগ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কেউ কেউ দিচ্ছেন বিনামূল্যে থাকা-খাওয়ার সুযোগও। একই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। প্রতিযোগিতার বাজারে চাকরি কীভাবে ধরা দেয় এতো সহজে?  এ ধরনের বিজ্ঞপ্তি অনুযায়ী, চাকরির খোঁজে একটি প্রতিষ্ঠানের অফিসে পৌঁছালে প্রাথমিকভাবে দেড় থেকে দুই হাজার টাকা চাওয়া হয়। আশ্বাস, টাকা দেয়ার সঙ্গে সঙ্গে নিশ্চিত চাকরি। লাগবে না ইন্টারভিউ, অভিজ্ঞতা বা কোনো ধরনের বাছাই পরীক্ষা।

সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, নেয়া হবে না তেমন কোনো পরীক্ষা। শুধু আলোচনার ভিত্তিতেই মিলবে চাকরি। নারীদের উচ্চতা বেশি হলেই মিলবে চাকরি। শুরুতেই বেতন মিলবে ১২ হাজার টাকা। শুধু অফিস খরচ হিসেবে দিতে হবে সামান্য টাকা।  তবে টাকার বিনিময়ে চাকরি নিতে আপত্তি জানালেও চাকরি দিতে মরিয়া হয়ে খোঁজ নিতে থাকে প্রলোভন দেখানো চক্র। তারা বলেন, অফিস খরচ হিসেবে দিতে হবে টাকা। দিলেই মিলবে চাকরি।  স্থানীয় বাসিন্দাদের নানা অভিযোগের তীর তাদের দিকে। স্থানীয়রা জানান, এসব চক্র কখনোই ভুক্তভোগীদের আসল ঠিকানা দেয় না। ফলে বিড়ম্বনায় পড়ে স্থানীয় মানুষরাও।

তবে চাকরি পাওয়া যেখানে সোনার হরিণ পাওয়ার মতো বিষয় সেখানে সকালে টাকা দিলেই বিকেলে জয়েনিং! কিংবা আজ টাকা দিলে কাল থেকে ২০ হাজার টাকা বেতনের চাকরি নিশ্চিত। আবার থাকা খাওয়াও বিনামূল্যে। এমন ফাঁদে কেন পা দিচ্ছে তরুণ সমাজ?  উত্তরে উঠে আসে বেকারত্বের কষাঘাতে পিষ্ট হওয়ার বিবর্ণ গল্প। তরুণরা জানান, পর্যাপ্ত কর্মসংস্থান না থাকায় অনেকেই ঝুঁকছেন এসব বিজ্ঞাপনের দিকে। প্রতারণাকারী প্রতিষ্ঠান গুলো দীর্ঘ সময় ধরে,প্রতারণা করে আসছে সাধারণ মানুষদের সাথে। সরকারি হিসাবে, বছর ব্যবধানে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে ১ লাখ ৭০ হাজার। গত সেপ্টেম্বর মাস শেষে দেশে কর্মহীন মানুষের সংখ্যা ঠেকেছে ২৬ লাখ ৬০ হাজারে। বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করে বেকারত্বের লাগাম টেনে ধরা গেলেই কেবল কমবে চাকরি দেয়ার নামে প্রতারণার সুযোগ।  তাই গ্র্যাজুয়েট তরুণদেরকে বিদেশের বাজারের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। দেশেও তৈরি করতে হবে পর্যাপ্ত কর্মসংস্থান। আর প্রতারণাকারী প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে ,দ্রুত আইনি পদক্ষেপ নিয়ে, শাস্তির আওতাই আনতে হবে।