সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৯


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-03-12
গাজীপুরে আবাসিক  হোটেলে অভিযান, নারীসহ আটক ৯
ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে “হ্যাভেন ফ্রেশ” নামের একটি আবাসিক হোটেলে পুলিশের অভিযানে আট নারীসহ নয়জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) রাত ১০টার দিক থেকে প্রায় ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, অভিযানের পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হোটেল হ্যাভেন ফ্রেশে ভাংচুর চালায়। এক পর্যায়ে হোটেলের ভিতরে থাকা আসবাবপত্র বের করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এনে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় হোটেলের নিচে থাকা দোকান মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে তারা হোটেল বন্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশের সঙ্গে সেনাবাহিনীর ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিবেশ স্বাভাবিক হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক দোকানদার বলেন, “আর ১৮ দিন পর ঈদ। ঈদকে সামনে রেখে অনেক ব্যবসায়ী দোকানে মালামাল উঠিয়েছি। এ মুহূর্তে বিক্ষুব্ধ জনতা যদি দোকানে আগুন ধরিয়ে দিতো তাহলে আমাদের পথে বসতে হতো। আমরা চাই কোনাবাড়ী থেকে আবাসিক হোটেল আজীবনের জন্য বন্ধ করা হোক।”

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেল হ্যাভেন ফ্রেশ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আট নারীসহ নয়জনকে আটক করা হয়। অভিযান শেষ করে থানায় আসার পর শুনি বিক্ষুব্ধ জনতা হোটেলে ভাংচুর চালিয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক কোনাবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”