সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

ঈদকে কেন্দ্র করে, কারখানায় তৈরি হচ্ছে ভেজাল সেমাই


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-03-25
 ঈদকে কেন্দ্র করে, কারখানায় তৈরি হচ্ছে ভেজাল সেমাই
ভেজাল সেমাইয়ের কারখানা অভিযান চালিয়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও বিএসটিআইএর নকল লোগো ব্যবহার করার অপরাধে ফেনীর হক ফুড প্রোডাক্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ জরিমানা করে । ভোক্তা অধিকার সূত্র জানায়, ভেজাল বিরোধী অভিযানে ফেনী শহরের রামপুর সওদাগর বাড়ি এলাকায় হক ফুড প্রোডাক্টে গিয়ে দেখা যায়, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও সংরক্ষণ, নকল চাঁন তারা, শাহী, বোম্বাই ও বার্মিসিলিসহ নানা ব্র্যান্ডের নাম ব্যবহার করে সেমাই তৈরি ও বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহার করছে। এ অপরাধে হক ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠান মালিক ইফতেখার রাশেদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে ফ্যাক্টরিকে স্বাস্থ্যকর পরিবেশে ফিরিয়ে আনতে নির্দেশ প্রদান করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, জেলা স্যানেটারি ইন্সপেক্টর করিমুল হক, আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, ‘ভেজাল নিয়ন্ত্রণে জেলাব্যাপী অভিযান অব্যাহত রয়েছে।’