ফরিদপুরে পবিত্র ঈদ- উল-ফিতরের চাঁদ দেখা কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় পবিত্র ঈদ-উল-ফিতর আগামীকাল সোমবার উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক ফরিদপুর মোহাম্মদ কামরুল হাসান মোল্ল্যা মহোদয়ের সভাপতিত্বে জেলা মডেল মসজিদের ছাদে চাঁদ দেখা কমিটির ঈদ-উল-ফিতরের চাঁদ দেখার লক্ষ্যে মিটিং অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর এর উপ-পরিচালক জনাব মোহাম্মদ ইয়াসিন মোল্ল্যা মহোদয়।
জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব হাফেজ মুফতি তবিবুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।