সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

সোহরাওয়াদী উদ্যানে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে হেফাজতে ইসলাম এর সমাবেশ অনুষ্ঠিত


মো. সাখাওয়াত হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2025-05-02
সোহরাওয়াদী উদ্যানে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে হেফাজতে ইসলাম এর সমাবেশ অনুষ্ঠিত

 সোহরাওয়াদী উদ্যানে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে হেফাজতে ইসলাম এর সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

 

বৃহস্পতিবার ১মে, আগামী ৩মে শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহুত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে হেফাজতে ইসলাম উত্তরা জোনের উদ্যোগে উত্তরা ৩ নং সেক্টর আজমপুরস্থ আমির কমপ্লেক্স চত্বরে এক বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।


মিছিলপূর্ব সমাবেশে হেফাজতে ইসলাম উত্তরা জোনের আহ্বায়াক আল্লামা নাজমুল হাসান কাসেমীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতী কিফায়াতুল্লাহ আযহারীর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জুনায়েদ আল হাবীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শুয়াইব আহমাদ চৌধুরী।  


মিছিলপূর্ব সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বৃহত্তর উত্তরার অন্যতম শীর্ষ মুরব্বি মুফতী মুহিউদ্দীন মাসুম, হেফাজতের কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক, বাবুস সালাম মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আনীসুর রহমান, মাওলানা নূরুল ইসলাম খিলক্ষেত, মুফতী জুনায়েদ কাসেমী, মুফতী বখতিয়ার হুসাইন, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা কিফায়াতুল্লাহ নোমানী, মাওলানা গিয়াস উদ্দীন আল মাদানী, মুফতী মুহসিনুল হাসান, মুফতী ফয়জুল্লাহ, মাওলানা জাকের হুসাইন দক্ষিণখান, মুফতী শওকত কাসেমী, মাওলানা সফিউল্লাহ, মাওলানা ইসহাক কামাল, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা রাকীবুল হাসান, মাওলানা আহমাদ শফী, মাওলানা আব্দুর রহীম, মাওলানা মুকাররম হুসাইন, মাওলানা আব্দুল্লাহ মায়মুন, মাওলানা ইবরাহীম আজাদী, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আমিরুদ্দীন ফয়েজী, মুফতী মুঈনুল ইসলাম, ১০নং সেক্টর কেন্দ্রীয় মসজিদের খতীভ মুফতী মুহিউদ্দীন, মাওলানা হাফেয সুলাইমান, মুফতী রুহুল আমীন, মাওলানা যুবায়ের আহমাদ মদীনা মুনাওয়ারা, মাওলানা নিজাম তালুকদার, মাওলানা ফিরোজ আহমাদ, ফরিদপুরের উপজেলার সভাপতি মাওলানা মো. হাফিজুর রহমান প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল-হাবীব অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারী দিয়ে বলেন, বিরানব্বই ভাগ মুসলমানের এই বাংলাদেশে কুরআন বিরোধী আইন পাশ করতে হলে তা আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। ইসলামের বিরুদ্ধে কোন আইন পাশ হবে, আর আমরা বেঁচে থাকব, তা হতে পারে না। রক্ত দিয়েছি, প্রয়োজনে আরও রক্ত দিব। কিন্তু ইসলাম বিরোধী সকল চক্রান্তকে নস্যাৎ করেই ছাড়ব ইনশাআল্লাহ। আগামী ৩ তারিখের মহাসমাবেশের আগেই নারী কমিশনের প্রস্তাবনাসহ সকল প্রকারের কুরআন বিরোধী প্রস্তাবনা বাতিল করতে হবে। দেশ ও ইসলামের বিরুদ্ধে প্রতারণাকারী সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারকে বলছি, যা করার অতিদ্রুত করুন, নচেত হেফাজতের ডাকে আগামীদিনে কঠোর থেকে কঠোর কর্মসূচীর মাধ্যমে আমাদের দাবি আদায় করেই ছাড়ব, ইনশাআল্লাহ।