সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

আপনি পড়ছেন : সারাদেশ

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণ ফুটবলারের, থানায় অপমৃত্যুর মামলা


মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ প্রতিনিধি।

eshomoy.com || 2025-05-03
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণ ফুটবলারের, থানায় অপমৃত্যুর মামলা

  • ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তাইজুল ইসলাম (২৫) নামে এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সদর ইউনিয়নের আশ্রবপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

  • নিহত তাইজুল সদর ইউনিয়নের আশ্রবপুর এলাকার মো. আব্দুস সাত্তার ছেলে। তিনি ময়মনসিংহ মোহামেডান ক্লাব ও ঈশ্বরগঞ্জ আব্দুল হালিম ফুটবল একাডেমির নিয়মিত ফুটবলার ছিলেন। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশেই ক্ষেত থেকে প্লাস্টিকের বস্তা দিয়ে বাড়িতে ধান আনছিলেন তাইজুল। কয়েকদফা ধান বাড়িতে রেখেও যান। একপর‌ জুমার নামাজের সময় হয়ে যাওয়ায় তড়িঘড়ি করে পাশেই আরেক ধানক্ষেত দিয়ে আসতে চাচ্ছিলেন। এসময় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুতায়িত হন তাইজুল। পরে স্বজনেরা তাকে উদ্ধারকরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে তরুণ ফুটবলারের অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। এলাকার পাশাপাশি ফুটবল অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। ঈশ্বরগঞ্জ ক্রিড়া সংস্থার সদস্য ও ময়মনসিংহ জেলা ফুটবল দলের অধিনায়ক মো. আরিফুল হক বলেন, তাইজুলের মৃত্যুতে ফুটবল অঙ্গনে যেই শূন্যতা হয়েছে তা কখনোই পূরণ হবার নয়। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সর্বোত্তম বেহেশত দান করুক।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছিল। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলাও হয়েছে।