সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

বিএনপি নেতার গাড়িবহরে হামলা-ভাঙচুর, আহত ১৫


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-05-18
বিএনপি নেতার গাড়িবহরে হামলা-ভাঙচুর, আহত ১৫

নড়াইলের কালিয়ায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাটের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি নেতার ব্যবহৃত গাড়িসহ অন্তত ৪০টি মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি একটি মোটরসাইকেলে আগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। এতে সাংবাদিকসহ ১৫ নেতাকর্মী আহত হয়েছে।

রোববার (১৮ মে)  দুপুরে ঢাকা থেকে কালিয়া যাওয়ার পথে উপজেলার যোগানিয়া এলাকায় পৌঁছালে এ হামলার ঘটনা ঘটে।

কালিয়া উপজেলা বিএনপির সূত্র জানায়, কালিয়ার বেন্দারচর এলাকায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার প্রধান অতিথি হিসাবে অংশ নিতে ঢাকা থেকে সড়ক পথে দুপুরের দিকে চাপাইল ব্রিজ এলাকায় পৌঁছান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আমেরিকা বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট। সেখানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বরন করে গাড়ি বহর নিয়ে রওনা করেন। পথিমধ্যে যোগানিয়া এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত  হামলা চালায়। এ ঘটনায় বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিক সহ ১৫ জন আহত হয়। বিএনপি নেতার ব্যবহৃত গাড়ি সহ ৪০টি মোটর সাইকেল ভাঙচুরসহ একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। আহত বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাটকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনার পর বিকেলে উপজেলা বিএনটি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে পৌর বিএনপির  সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ তার বক্তব্যে অভিযোগ করেন, ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আমেরিকা বিএনপির সভাপতি কালিয়া আসার পথে জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের নির্দেশে তার ভাইসহ সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে।

তিনি বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের কাছে বিনীত আহ্বান দলের ভাবমূর্তি বিনষ্টকারী জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে যেন দলকে বাঁচান। প্রশাসনের কাছে দাবি জানাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়।

জেলা পুলিশের মুখপাত্র ইন্সপেক্টর মীর শরিফুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রযেছে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল অব্যাহত আছে।