সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

ডিএনসিসি প্রশাসককে অপসারণ ও গ্রেপ্তারের দাবি , ৪৮ ঘণ্টার আল্টিমেটাম


ইসময় ডেস্ক

eshomoy.com || 2025-05-20
ডিএনসিসি প্রশাসককে অপসারণ ও গ্রেপ্তারের দাবি , ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
সংগৃহীত ছবি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। সংগঠনটির অভিযোগ, তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের নেতা ছিলেন—যা দেশের নিরাপত্তার জন্য হুমকি।

মঙ্গলবার (২০ মে) বিকেলে ডিএনসিসি ভবনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। বক্তারা বলেন, “দেশে যেমন ফ্যাসিবাদের স্থান নেই, তেমনি জঙ্গিবাদেরও ঠাঁই হবে না। একজন দুইবারের জেল খাটা ব্যক্তি কীভাবে একটি শহরের প্রশাসক হতে পারেন?”

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বৃহস্পতিবারের মধ্যে মোহাম্মদ এজাজকে অপসারণ না করলে আগামী শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ ঘেরাও করা হবে।

তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছে ডিএনসিসি। এক বিবৃতিতে বলা হয়, “এই অভিযোগ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।” ডিএনসিসির মুখপাত্র ফারজানা ববি রোববার (১৮ মে) এই বিবৃতি দেন, যা পরবর্তীতে প্রশাসক মোহাম্মদ এজাজ তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করেন।

বিবৃতিতে আরও বলা হয়, মোহাম্মদ এজাজ একজন স্বনামধন্য পরিবেশকর্মী, লেখক ও জলাধার রক্ষায় সক্রিয় চিন্তাবিদ। নদী, পানির ন্যায্য বণ্টন ও পরিবেশ সংরক্ষণে দীর্ঘ ১৬ বছর কাজ করেছেন তিনি। এতে কিছু স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় এখন তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে।

ডিএনসিসি জানিয়েছে, এই চক্রান্তের পেছনে রয়েছে একদল ব্যক্তি, যারা পূর্বে মানবাধিকার লঙ্ঘন, পরিবেশ ধ্বংস এবং স্বেচ্ছাচারী আচরণের সঙ্গে জড়িত ছিলেন এবং এজাজের পরিবেশবাদী কর্মকাণ্ডে বাধাগ্রস্ত হয়েছেন।

জেএইচ/ইডি