সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

ছাত্র-জনতার ওপর গু লি বর্ষণ, কৃষক লীগ নেতা গ্রেপ্তার


ইসময় ডেস্ক

eshomoy.com || 2025-05-24
ছাত্র-জনতার ওপর গু লি বর্ষণ, কৃষক লীগ নেতা গ্রেপ্তার
কৃষক লীগ সভাপতি আল মামুন আরজু |ইসময়|

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও বিস্ফোরক আইনের মামলায় রাজবাড়ী সদর থানা কৃষক লীগের সভাপতি আল মামুন আরজুকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান। গতকাল শুক্রবার (২৩ মে) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার রামনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আল মামুন আরজু রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। তিনি রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের সভাপতি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বিকেল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনের জন্য বৈষম্যবিরোধী ছাত্র, অভিভাবক ও শিক্ষকরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন। ওই দিন বিকেলে আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে অতর্কিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। বোমা নিক্ষেপ ও গুলি চালিয়ে আন্দোলনকারীদের হত্যা করার চেষ্টা করা হয়। এছাড়াও আন্দোলনকারীদের মারধর করে গুরুতর জখম করা হয়।

ঘটনায় গত ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বড়পুলে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আল মামুন আরজুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

জেএইচ/ইডি