মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ রিয়াদ জানান, মহল্লাবাসীর প্রচেষ্টায় মসজিদটি নির্মাণ করা হচ্ছে। মসজিদের পুরো কাজ শেষ করতে ১ থেকে দের কোটি টাকার ওপর ব্যয় ধরা হয়েছে। ইতিমধ্যই ৫০ লাখ টাকার কাজ শেষ হয়েছে। বাকি কাজ সম্পন্ন করতে এখনো ১ কোটি টাকার ওপরে লাগবে। আমি এলাকার প্রবাসীসহ বড় বড় ব্যবসায়ী ও দানবীর লোক এবং রাজনৈতিক নেতাকর্মীদের আহ্বান করছি আমাদের মসজিদ ভিজিট করে আমাদের পাশে দাঁড়ানোর জন্য।
মসজিদ কমিটির সভাপতি কিবরিয়া বলেন, মসজিদ আল্লাহ ঘর। এ ঘরের কাজ কোনও সময় থেমে থাকে না। যদিও মসজিদটি গ্রামবাসীর উদ্যোগে অনেক দূর এগিয়েছে। বাকি কিছু কাজ ও ছাদের ঢালাইটা বাকি ছিল। গ্রামবাসীর সহায়তায় বাকি কাজগুলো শেষ পর্যায়ে।
মসজিদের ছাদ ঢালাই অনুষ্ঠানে গোলাম আব্বা বাবুল বলেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহর ঘর মসজিদটির উন্নয়ন কাজে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত। আল্লাহ রাস্তায় দান করা ভাগ্যের ব্যাপার। আল্লাহর উছিলায়ই আমি মসজিদের ছাদ ঢালাই কাজে শরিক হতে পেরেছি।ভবিষ্যতেও ভালো কাজের সাথে থাকব।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রার অফিসে সভাপতি মো. গোলাম আব্বা বাবুল (মেম্বার)। আলী আজগর মাষ্টার সাবেক সভাপতি ইউনিয়ন বিএনপি। মো. আবুল কাসেম সরকার ইউনিয়ন বিএনপি। সাবেক চেয়ারম্যান মো. রাজ্জাক সরকার। সিরাজুল ইসলাম (সিরাজ)। রাজ্জাক ডাক্তারএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মুরুবী ও মসজিদ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।