সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

কাবায় ফিলিস্তিনি পতাকা উত্তোলন: হজযাত্রী গ্রেফতারে সমালোচনার ঝড়


Ayat

eshomoy.com || 2025-07-28
কাবায় ফিলিস্তিনি পতাকা উত্তোলন: হজযাত্রী গ্রেফতারে সমালোচনার ঝড়

কাবায় ফিলিস্তিনি পতাকা উত্তোলন: হজযাত্রী গ্রেফতারে সমালোচনার ঝড়


সৌদি আরবে পবিত্র হজ পালনকালে এক হজযাত্রী কাবা প্রাঙ্গণে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করলে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করে সৌদি নিরাপত্তা বাহিনী। ওই হজযাত্রীর পরিচয় প্রকাশ না করা হলেও ধারণা করা হচ্ছে, তিনি ফিলিস্তিনের পক্ষে সংহতি জানাতে পতাকা উত্তোলন করেছিলেন।


সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, হজের সময় ধর্মীয় পরিবেশ রক্ষা করতে রাজনৈতিক বা কোনো ধরনের আন্দোলনমূলক কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ। তাই ধর্মীয় বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।


তবে ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। অনেকেই এটিকে ‘অবিচার’ ও ‘অন্যায্য’ বলে উল্লেখ করে বলছেন, নিরীহ ফিলিস্তিনিদের ওপর চলমান হামলার প্রতিবাদ জানানোই ছিল হজযাত্রীর উদ্দেশ্য। অনেকে আবার সৌদি সরকারের সিদ্ধান্তের সমর্থনেও কথা বলেছেন, যারা মনে করেন হজ একটি পবিত্র ধর্মীয় আচার, যার সঙ্গে রাজনৈতিক বার্তা মেশানো উচিত নয়।


সৌদি আইন অনুযায়ী, হজ বা ওমরাহর সময় রাজনৈতিক স্লোগান, ব্যানার বা পতাকা বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এর আগে বিভিন্ন সময় এ ধরনের ঘটনার জন্য দণ্ডও দেওয়া হয়েছে।


ঘটনার সত্যতা ও প্রভাব নিয়ে এখনো বিতর্ক চললেও, বিষয়টি আন্তর্জাতিক মিডিয়া ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।