সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

জুলাই সনদ ঘোষণার দাবিতে শাহবাগে বিক্ষোভ


Jihad

eshomoy.com || 2025-07-31
জুলাই সনদ ঘোষণার দাবিতে শাহবাগে বিক্ষোভ

"জুলাই সনদ" ঘোষণার দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন 'জুলাই যোদ্ধা' ব্যানারে আন্দোলনকারীরা। তাদের এই আকস্মিক অবস্থানে শাহবাগ মোড় ও এর আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।

বেলা ১১টার দিকে প্রায় চার শতাধিক 'জুলাই যোদ্ধা' লাল-সবুজ পতাকা হাতে শাহবাগ মোড়ে জড়ো হয়ে অবরোধ শুরু করেন। তারা স্লোগান দেন, "জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার।" তাদের অভিযোগ, বারবার দাবি জানানো হলেও জুলাই সনদের কার্যকর ঘোষণা এখনো আসেনি, ফলে গণঅভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা এখনো বঞ্চনার শিকার হচ্ছেন।

আন্দোলনকারীদের একজন বলেন, "আমরা শুধু গাছের ফুল দেখতে চাই না, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চাই। সরকার শুধু আশ্বাস দিয়েছে, কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এবার আর পেছনে ফেরার পথ নেই।" তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর জানান, বিক্ষোভের কারণে শাহবাগ মোড় হয়ে চারপাশের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং আশেপাশের সড়কে যানজট ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকে "জুলাই সনদ" এর আইনি ভিত্তি এবং বাস্তবায়ন নিয়ে নানা মত আসছে। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ সমমনা দলগুলো জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছে। অন্যদিকে, বিএনপি বলছে, জুলাই সনদ বাস্তবায়নের জায়গা হবে আগামী জাতীয় সংসদ। এমন পরিস্থিতিতে 'জুলাই যোদ্ধারা' তাদের দাবি আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ।