সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

ফ্লাইট এক্সপার্ট বন্ধ, লাখো টাকার টিকিট নিয়ে বিপাকে ক্রেতারা


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-08-06
ফ্লাইট এক্সপার্ট বন্ধ, লাখো টাকার টিকিট নিয়ে বিপাকে ক্রেতারা

ফ্লাইট এক্সপার্ট বন্ধ, লাখো টাকার টিকিট নিয়ে বিপাকে ক্রেতারা


বিস্তারিত:

দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট হঠাৎ করে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন হাজারো গ্রাহক। অভিযোগ রয়েছে, আগেভাগেই লাখ লাখ টাকা দিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট কেটে এখন অনেকেই নির্ধারিত সময়ে ভ্রমণ করতে পারছেন না।


ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করে যারা টিকিট কিনেছিলেন, তারা এখন কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছেন। ফোন বন্ধ, ইমেইলে কোনো উত্তর নেই। এমনকি অফিসেও তালা ঝুলছে বলে জানা গেছে।


ট্রাভেল এজেন্সি সূত্রে জানা গেছে, গত কিছুদিন ধরেই প্রতিষ্ঠানটির আর্থিক সংকট ও পরিচালনাগত সমস্যার খবর শোনা যাচ্ছিল। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে, ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


এই ঘটনার পর অনেকেই অনলাইন ট্রাভেল সার্ভিস ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছেন।